রাজ্যের খবর

রাজ্য সরকারের অনুপ্রেরণায় একাধিক উন্নয়নমূলক কাজের শিলান্যাস করলেন সাবিনা ইয়াসমিন

Sabina Yasmin laid the foundation stone of several developmental works with the inspiration of the state government

Truth Of Bengal : মালদা :- এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী। রাজ্য সরকারের উদ্যোগে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নিজের মোথাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

এদিন তিনি মোথাবাড়ির ছোটো মহদীপুর ও পটলডাঙ্গায় দুটি রাস্তা সহ হলদিবাড়িতে একটি কবরস্থানের বাউন্ডারি ওয়ালের কাজের আনুষ্ঠানিক ভাবে শিলান্যাস করেন। মানুষের দীর্ঘদিনের দাবি ছিল তাই নিজের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল, পঞ্চায়েত সমিতি এবং জেলাপরিষদ থেকে মোট ২৮লক্ষ টাকা বরাদ্দে আজ তিনটি কাজের শিলান্যাস করলেন। এই কাজ হয়ে গেলে এলাকার সাধারণ মানুষ যথেষ্ট উপকৃত হবেন। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান মোথাবাড়ি অঞ্চলের তিনটি কাজের আমরা শুভ সূচনা করলাম একটা বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে একটা পঞ্চায়েত সমিতি থেকে ও আরেকটা জেলা পরিষদ থেকে মোট ২৮ লক্ষ টাকা বরাদ্দে এ কাজের শিলান্যাস করা হলো।

এজন্য আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানাচ্ছি যে উনার আশীর্বাদ আমাদের মাথার উপর আছে বলে আমরা মানুষের জন্য কাজ করতে পারছি। এর পাশাপাশি দীর্ঘদিনের দাবি পূরণ করায় এলাকার বাসিন্দারা সাধুবাদ জানাচ্ছেন।

Related Articles