
The Truth of Bengal: ডুয়ার্সের মেটেলি ব্লকের জরন্তি চা বাগানের দ্বারা লাইন থেকে ইনগু চা বাগানের পাহাড় লাইন পর্যন্ত বেহাল রাস্তার কাজ ফের শুরু করা হলো। উল্লেখ্য পঞ্চায়েত ভোটের আগে ওই রাস্তার কাজ শুরু হলেও তারপরে সেই কাজ বন্ধ হয়ে যায়। রবিবার ফের আনুষ্ঠানিকভাবে ওই রাস্তার কাজ শুরু করা হলো।
উল্লেখ্য গুরুত্বপূর্ণ এই রাস্তার দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা। ফলে সমস্যায় পড়েছিল ইনগু চা বাগানের কয়েক হাজার বাসিন্দা সহ স্কুল পড়ুয়াকে। পঞ্চায়েত ভোটের আগে ইনগু চা বাগানের জনগণ নো রোড, নো ভোটের স্লোগানও তুলেছিল। তারপরেই জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে ওই রাস্তার কাজের সূচনা করা হয়।
এদিন ফের ওই রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা স্নোমিতা কালান্দী, মাটিয়ালী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যা বারলা,সমাজসেবী সুরেশ কানডুলনা,বিশাল প্রজা প্রমুখ।






