ভূতনিতে বন্যা দুর্গতদের ওপর হামলা বুনো শুকরের, আহত ৩
Wild pigs attack flood victims in Bhutni

Truth Of Bengal : মালদা:- ভূতনিতে বন্যা দুর্গতদের ওপর বুনো শুকরের হামলায় আহত তিনজন। আহত গ্রামবাসীদের চিকিৎসার জন্য পাঠানো হলো মানিকচক গ্রামীণ হাসপাতালে। এরপর উত্তেজিত স্থানীয় এলাকাবাসীরা বুনো শুকরের মেরে ফেলে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মানিকচকের ভূতনি উত্তরচন্ডিপুর পঞ্চায়েতের আলাদিয়া এলাকায়।
জানা যায়, ভূতনিতে গঙ্গা নদীর জলে জলমগ্ন হয়েছে আলাদিয়ার বিস্তীর্ণ এলাকা। তাই সমস্ত এলাকাবাসীর বর্তমানে বাসস্থান আলাদিয়া বাঁধের উপর। এদিন সেই বাঁধের উপরে হঠাৎ করে হামলা চালায় তিনটি বুনো শুকর, আচমকা হামলায় হুলস্থুল পরিস্থিতি তৈরি হয় এলাকাজুড়ে। তার মধ্যেই শুকরের হামলায় গুরুতর আহত হন তিনজন এলাকাবাসী। অন্যদিকে অন্যান্য গ্রামবাসীদের হামলার হাত থেকে বাঁচাতে শুকরদের মারধর করে স্থানীয় এলাকাবাসীরা যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনটি শুকরের।
এই ঘটনাই গুরুতর আহত হন জয়া মন্ডল( ৪২) রাম মন্ডল (৪৪) এছাড়াও আরেক এলাকাবাসীর আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মালদহ জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মন্ডল। তিনি আক্রান্ত এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করেন।এবিষয়ে তিনি বলেন, বন্যা পরিস্থিতির কারণে সমস্ত জীব জন্তুর বর্তমান অবস্থান মানুষের সাথে বাঁধের উপর। তাদের মধ্যে বেশ কিছু বুনো শুকর এদিন হামলা চালিয়েছে। ঘটনা সম্পর্কে বনদপ্তরকে জানানো হয়েছে এই এলাকায় আরও এই ধরনের বুনো শুকর রয়েছে বলে দাবি করেছেন তিনি।






