রাজ্যের খবর

শ্বশুরবাড়িতে তালা ভেঙে প্রবেশ করল গৃহবধূ! তারপর যা ঘটল…

West Medinpur News

The Truth of Bengal: স্বামীর বাড়ির দরজার তালা ভেঙে বাড়িতে প্রবেশ করল গৃহবধু, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বেলিয়াঘাটা গ্রামের ঘটনা। জানা যায় দাসপুরের কুমারচক গ্রামের বাসিন্দা মৌমিতা ঘোড়ই এর সাথে বিয়ে হয় দাসপুরের বেলেঘাটার বিদ্যুৎ ঘোড়ই এর, বিয়ের পর থেকে সংসার চলছিল সুখের। বিয়ের পরে মৌমিতার দুই যমজ কন্যা সন্তানের জন্ম দেয়। তারপর থেকেই বাধে যত গন্ডগোল। বিদ্যুৎ ও তার পরিবারের সদস্যরা মৌমিতাকে পাঠিয়ে দেয় তাঁর বাপের বাড়িতে।

কন্যা সন্তান হওয়ার কারণে মৌমিতাকে আর বাড়িতে ফিরিয়ে আনার কোন উদ্যোগ নেয়নি বিদ্যুৎ সহ তার পরিবারের সদস্যরা। কোন উপায় না পেয়ে একাধিকবার গ্রামবাসী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় মৌমিতা, কন্যা সন্তান জন্ম দেয়ার কারণে মৌমিতাকে কোনোভাবেই বাড়িতে তুলে ঢুকতে দিতে নারাজ বিদ্যুৎ ও তার পরিবারের সদস্যরা। এই নিয়ে ইতিমধ্যে মৌমিতা আদালতের দ্বারস্থ হয়েছেন বর্তমানে আদালতে বিচারাধীন বিষয়টি।

আর সেই মৌমিতাই আজ, স্থানীয় কিছু মানুষজনের সহযোগিতায় জোরপূর্বক স্বামীর বাড়িতে এসে প্রবেশ করল, যদিও এদের মৌমিতার স্বামী বাড়িতে ছিলেন না, অন্যত্রে গা ঢাকা দিয়েছে বলে খবর, যদিও মৌমিতা দাবি তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে তাকে ডিভোর্স না দিয়ে । এদিকে মৌমিতার পাশে দাঁড়িয়েছেন বেলাঘাটা গ্রাম বাসীরা। যদিও এ বিষয়ে, বিদ্যুৎ ভাই প্রদ্যুত করের দাবি, বিষয়টি বিচারাধীন আদালতে, দাদার দ্বিতীয় বিয়ে করেনি এই বিষয়ে বিশেষ কিছু বলব না।

Free Access

Related Articles