রাজ্যের খবর

ভোটের মাঝে মধ্যরাতে কেন অভিযান ? ভূপতিনগরে এনআইএ হানা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

Why campaign in the middle of the vote? Chief Minister questions about NIA raid in Bhupatinagar

The Truth Of Bengal : ভোটের মাঝে মধ্যরাতে ভূপতিনগরে এনআইএ-র অভিযান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ অভিযানে যাওয়ায়  তাঁরা বাধার মুখে পড়েন। কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরুদ্ধে মানুষের ক্ষোভ দানা বাঁধে। সেই ঘটনায় শনিবার উঃদিনাজপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিতে গিয়ে জানায়, না জানিয়ে অভিযান চালাতে গেলে যা হওয়ার তাই হয়েছে। পুলিশকে জানিয়ে এনআইএ অভিযানে যায়নি।

ফলে পুলিশ এবিষয়ে কোনওরকম জানত না। নির্বাচনের সময় সিবিআই-ইডি বা এনআইএ-র অভিযান নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। কেন নির্বাচনী বিধি লাগু হওয়ার পরেও এই অতর্কিতে হানা চলছে তা নিয়ে সরবও হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।এই রকম অবস্থায় মুখ্যমন্ত্রী এনআইএ নিয়ে মুখ খোলায় রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।বিজেপির নেতারা এই বিষয়ে মুখ খুললেও। বিজেপি বিরোধী অন্যান্য দল কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে সরব হচ্ছে।

Related Articles