কলকাতারাজ্যের খবর
ডিসেম্বর থেকেই বাড়ছে মদের দাম! শুধু একটি পানীয়র দাম অপরীবর্তীত
১৮০ মিলিলিটার বোতলের দাম বাড়ছে ১০ টাকা। ৭৫০ মিলিলিটার বোতলের দাম ন্যূনতম ৩০ টাকা পর্যন্ত বাড়বে।
Truth Of Bengal: ডিসেম্বরের শুরুতেই মদের দামে আসছে বড় পরিবর্তন। রাজ্য সরকারের আবগারি দপ্তরের নতুন নির্দেশ অনুসারে ১লা ডিসেম্বর থেকে বাড়ছে মদের দাম। তবে বিয়ারের দামে কোনও পরিবর্তন আসছে না। হুইস্কি, রাম এবং বাংলা মদের দাম লাফিয়ে বাড়বে।
১৮০ মিলিলিটার বোতলের দাম বাড়ছে ১০ টাকা। ৭৫০ মিলিলিটার বোতলের দাম ন্যূনতম ৩০ টাকা পর্যন্ত বাড়বে, আর সর্বাধিক ৫০ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। একই হারে বাড়ছে বাংলা মদের দামও। সবচেয়ে বেশি দাম বাড়ছে বিদেশি সংস্থার তৈরি মদগুলির। ইতিমধ্যেই রাজ্যের আবগারি দপ্তর মদ প্রস্তুতকারক সংস্থাগুলিকে এই পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে।






