কলকাতারাজ্যের খবর

Weather Update: বড়দিনের আগেই বঙ্গে শীতের ঝোড়ো ব্যাটিং! জাঁকিয়ে শীত তিলোত্তমায়

আগামী কয়েক দিনের মধ্যে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Truth of Bengal: সামনেই বড়দিন তার আগেই রাজ্য জুড়ে শীতের আমেজ। উত্তুরে হাওয়ার জেরে ঠাণ্ডার দাপট বেশ খানিকটা বেড়েছে রাজ্যে। তবে তাপমাত্রা এখনও স্বাভাবিকের চেয়ে বেশি। আগামী কয়েক দিনের মধ্যে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে শীত আরও বাড়বে বঙ্গে।

রাজ্য জুড়ে শীতের আমেজ। উত্তুরে হাওয়ার দাপটে ভরপুর ঠান্ডা। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমবে। ফলে শীত আরও বাড়বে বঙ্গে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সবচেয়ে কম তাপমাত্রা পুরুলিয়ায়। পুরুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১১.৯ বর্ধমানে ১১.৬ ডিগ্রি, বাঁকুড়ায় ১২.৪ ডিগ্রি, মেদিনীপুরে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। শীতের আমেজ উত্তরবঙ্গেও। শনিবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮ ডিগ্রি সেলসিয়াস।আলিপুরদুয়ারে  তাপমাত্রা ১০ ডিগ্রি, কোচবিহারে ১১.১ ডিগ্রি , কালিম্পঙে ১১ ডিগ্রি সেলসিয়াস। বঙ্গে কুয়াশায় সতর্কতা জারি।

হাওয়া অফিস ইতিমধ্যেই শনিবার এবং রবিবার#WinterChill রাজ্যের প্রায় সব জেলাতই কুয়াশার সতর্কতা জারি করেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশায় দৃশ্যমানতা কমে আসবে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। তবে বাড়তি সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এই জেলাগুলিতে সকালের দিকে দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে যেতে পারে। সবমিলিয়ে ডিসেম্বরের শেষে উত্তরে হওয়ার দাপটে শীতের আমেজ রাজ্যে।

Related Articles