রাজ্যের খবর

এক লক্ষের বেশি নামের নথি এখনও আপলোড হয়নি কেন? শোকজ করতে চলেছেন সিইও

নির্বাচন কমিশন যখন নির্দেশিকা দিয়েছে ১৪ ফেব্রুয়ারির মধ্যে শুনানি পর্ব শেষ হবে এবং নতুন করে আর সংশ্লিষ্ট দিনের পর থেকে নথি আপলোড করা যাবে না।

Truth Of Bengal: এসআইআর প্রক্রিয়া ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। ১৪ ফেব্রুয়ারি শুনানি পর্ব শেষ হলেও এখনও ১ লক্ষ ১৪ হাজার ভোটারের নথি অনলাইনে আপলোড করা যায়নি বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও নথি আপলোড না হওয়ায় সংশ্লিষ্ট ভোটারদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নির্বাচন কমিশন যখন নির্দেশিকা দিয়েছে ১৪ ফেব্রুয়ারির মধ্যে শুনানি পর্ব শেষ হবে এবং নতুন করে আর সংশ্লিষ্ট দিনের পর থেকে নথি আপলোড করা যাবে না। এটা জানার পরেও সংশ্লিষ্ট ইআরও এবং এইআরও -দের জবাব দিতে হবে, কেন ভোটারদের নথি আপলোড করা যায়নি।

নিয়ম অনুযায়ী, শুনানি পর্ব শেষ হওয়ার পর সংশ্লিষ্ট সমস্ত নথি নির্দিষ্ট সময়ের মধ্যে সিস্টেমে আপলোড করা বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট আধিকারিকরা নির্বাচন কমিশনের গাইড লাইন না মেনে কাজ করেছেন, বলে অভিযোগ উঠেছে। কেন নির্বাচন কমিশনের গাইডলাইন মানা হল না। বিষয়টি নিয়ে অত্যন্ত ক্ষুদ্র নির্বাচন কমিশন। ‌ ফলে সংশ্লিষ্ট ইআরও এবং এইআরও -দের শোকজ করতে চলেছেন চলেছেন সিইও মনোজ কুমার আগরওয়াল।

আলিপুরদুয়ার — ৪৮১৭
বাঁকুড়া — ৮৭
বীরভূম — ২৯৩৮
কোচবিহার — ১০৪৭৯
দক্ষিণ দিনাজপুর — ১০২৮৫
দার্জিলিং — ৫২৭১
হুগলি — ৫৬৮৫
হাওড়া — ১০৪৯৯
জলপাইগুড়ি — ২৮৪৯
ঝাড়গ্রাম — ০
কালিম্পং — ০
কলকাতা উত্তর — ১৫০৩১
কলকাতা দক্ষিণ — ১৪৬১
মালদা — ০
মুর্শিদাবাদ — ৩৯৩৭
নদিয়া — ২০৮৯
উত্তর ২৪ পরগনা — ২০৭০৭
পশ্চিম বর্ধমান — ৩৪৬
পশ্চিম মেদিনীপুর — ৪৫৮
পূর্ব বর্ধমান — ৪৮১৮
পূর্ব মেদিনীপুর — ৬৮
পুরুলিয়া — ৭১৭
দক্ষিণ ২৪ পরগনা — ৫৪৯৮
উত্তর দিনাজপুর — ৬৭৩২

মোট নথি আপলোড বকেয়া: ১,১৪,৭৭২

Related Articles