ফের আলিপুরদুয়ারে ঢুকে পড়ল দলছুট দুটি হাতি, আতঙ্কে এলাকাবাসী
Two stray elephants enter Alipurduar again, locals in panic
Truth Of Bengal: শনিবার ফের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা শহরে ঢুকে পড়ল দলছুট দুটি হাতি। শুক্রবার গভীর রাতে ফালাকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর সাতসকালে হাতি দুটিকে ফালাকাটা ব্লকের বালাসুন্দর এলাকায় দেখা যায়।
ফের আলিপুরদুয়ারে ঢুকে পড়ল দলছুট দুটি হাতি, আতঙ্কে এলাকাবাসী pic.twitter.com/X0EwSOea5B
— TOB DIGITAL (@DigitalTob) January 18, 2025
সেখানে আলু সহ বেশ কিছু কৃষিজ ফসলের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এরপর হাতি দুটি ঢুকে পড়ে কোচবিহার জেলার মাথাভাঙ্গা ব্লকের ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গা এলাকায়। সেখানে একটি টোটোকে উল্টে দিয়ে হাতি দুটি চলে যায় জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের উত্তর ডাবরি এলাকায়। একদিকে সকাল থেকে কুয়াশা এবং অন্যদিকে লোকালয়ে ঢুকে পড়েছে হাতি। এই কারণে স্বাভাবিকভাবেই তিন জেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বনদপ্তরের পক্ষ থেকে হাতি দুটির উপর নজর রাখার জন্য চেষ্টা চালানো হচ্ছে।






