রাজ্যের খবর

বিজেপি এমএলএ-র বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম ৩

Three injured in BJP MLA's reckless car crash

Truth Of Bengal: বিজেপি বিধায়কের গাড়ির ধাক্কায় জখম তিন বাইক আরোহী। বনগাঁ থেকে কল্যাণী যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে চাকদা ব্লকের নিখরগাছি খালপাড় এলাকায়। বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের গাড়ি ধাক্কা মারে একটি বাইকে। বিধায়কের গাড়ির ধাক্কায় বাইকটি ছিটকে যায় দূরে। বাইকের ৩ আরোহী ছিটকে পড়ে যান বাইক থেকে। গুরুতর জখম হন বাইকের ৩ আরোহী। আহত হন বাইক চালক রাজা মল্লিক, তাঁর মা পদ্মা মল্লিক ও বোন পূজা মল্লিক।

আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। এই ঘটনার প্রতিবাদে বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এক ঘণ্টার বেশি সময় আটকে পড়ে বিধায়কের গাড়ি।আহতদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে বিধায়ককে, এই দাবিতে বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের অভিযোগ, বিধায়কের গাড়ি বেপরোয়া ভাবে চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান এলাকার মানুষ। ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত  বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার আহত তিনজনের চিকিৎসার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিলে বাসিন্দারা অবরোধ তুলে নেন। এই ঘটনায় শনিবার উত্তেজনা ছড়ায় চাকদার নিখড়গাছি এলাকায়।

Related Articles