রাজ্যের খবর
Trending

তুলসী-তিলক পড়ায় ছাত্রীর উপর ক্ষুব্ধ শিক্ষিকা ! বিক্ষোভে স্কুলের সামনে সনাতনীদের জমায়েত

The teacher is angry with the student for teaching Tulsi-Tilak! Traditionalists gathered in front of the school in protest

The Truth Of Bengal: একসময় খবরের শিরোনামে ছিল হিজাব বিতর্ক। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পড়া নিয়ে কেরলের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। যদিও, পরবর্তীতে হিজাব পরার পক্ষেই রায় দিয়েছিল দেশের শীর্ষ আদালত। আর এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এল এক ছাত্রীর তুলসী-তিলক পরার ঘটনা। ঘটনাটি রঘুনাথগঞ্জ বালিকা বিদ্যালয়ের। শুক্রবার দুপুরে শোরগোল পড়ে যায় ওই বিদ্যালয় চত্বরে।

বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী অনু মণ্ডল জানিয়েছেন, গলায় তুলসীরমালা এবং কপালে চন্দনের তিলক পড়ে আসায় এক শিক্ষিকা তাকে স্কুলে না আসার ফতোয়া জারি করেছেন। তার আরও অভিযোগ, গরমের ছুটির আগেও ভাস্বতী নামক এক শিক্ষিকা তাকে কপালে তিলক কাটতে বারণ করেছিলেন। এমনকি, গরমের ছুটি শেষে স্কুল খুললেও, সেই একই নিদান দেন ওই শিক্ষিকা। যদিও, স্কুল থেকে বেরিয়ে যেতে বলায়, পরবর্তীতে ওই ছাত্রী শিক্ষিকাকে কাগজে লিখে স্বাক্ষর করে দিতে বললে, শিক্ষিকা পাল্টা চড়াও হন ওই অভিযোগকারী ছাত্রীর উপর এবং তাকে বকাবকি শুরু করেন। আর এই ঘটনা ঘটতেই স্কুলের সামনে হাজির হন সনাতনীদের একাংশ।

খোল কর্তাল বাজিয়ে জমায়েত করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। আর, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজের নেতৃত্বে সেখানেই পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। প্রসঙ্গত, স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, স্কুলের তরফে কোনদিনও ছাত্রীদের ধর্ম বিশ্বাসের উপর আঘাত হানা হয়নি। এমনকি, স্কুলে তুলসী-তিলক পরা যাবেনা বলেও কোনও নির্দেশ দেওয়া হয়নি। তবে, ওই শিক্ষিকা কেন এরূপ আচরণ করল, সেই বিষয়ে খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষিকা।

Related Articles