সন্তানকে খুঁজে চলেছেন শোকার্ত মা-বাবা, ঘটনায় পাথর গোটা গ্রাম
The grieving parents are looking for the child, the entire village is stoned by the incident

The Truth Of Bengal : বাবলু প্রামানিক, রায়দিঘী : পুকুরের জলে ডুবে মৃত্যু হল ২ বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে রায়দিঘী বিধানসভার দক্ষিণ জয়কৃষ্ণপুর এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সুত্রে খবর, রায়দিঘী বিধানসভার দক্ষিণ জয়কৃষ্ণপুর এলাকার বাসিন্দা বুদ্ধিশর মাঝি। তার এক পুত্র সন্তান রয়েছে। নাম রিয়ন মাঝি, বয়স মাত্র ২ বছর। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ হঠাৎ বাড়ির পাশে থাকা একটি পুকুর থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। এরপর স্থানীয়রা এবং শিশুটির পরিবারের লোকেরা দৌড়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে রায়দিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে রায়দিঘী থানার পুলিশ মৃতদেহটিকে বুধবার সকাল ১১ টা নাগাদ ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। তবে, কিভাবে এই ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্তে নেমেছে রায়দিঘী থানার পুলিশ। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।






