ফের অগ্নিকাণ্ডের ঘটনা, কার্শিয়াং পুরসভার ১৩ নং ওয়ার্ডের একটি বাড়িতে ভয়াবহ আগুন
Terrible fire in house

The Truth of Bengal: শনিবার কার্শিয়াং পুরসভার অন্তর্গত ১৩ নং ওয়ার্ডে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে যে এদিন আচমকাই ওই বাড়ি থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখতে পান স্থানীয়রা। এই দেখে আতঙ্কিত হয়ে পড়েন। এবং তড়িঘড়ি খবর দেন পুলিশ ও দমকলকে।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে মহূতের মধ্যে আগুন গ্রাস করে গোটা বাড়িটিকে। এরপর দমকলকর্মীদের এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।
যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অপরদিকে এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কার্শিয়াং পুরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ প্রধান। এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি।






