রাজ্যের খবর

‘গো ব্যাক মোদি’ পোস্টার ঘিরে উত্তেজনা, পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী

মোদির সভার আগে ‘গো ব্যাক মোদি’ পোস্টার ও ব্যানার ঝুলানো হয়ে, যা চাঞ্চল্য সৃষ্টি করে। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন প্রধানমন্ত্রী।   

Truth Of Bengal: নদিয়ার তাহেরপুরে এসআইআর আবহের মধ্যে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খসড়া ভোটার তালিকায় বহু মতুয়ার নাম বাদ পড়ায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। রানাঘাট উত্তর-পূর্ব ও দক্ষিণ কেন্দ্রে ৪২ হাজার নাম বাদ পড়ায় উদ্বাস্তু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মোদির সভার আগে ‘গো ব্যাক মোদি’ পোস্টার ও ব্যানার ঝুলানো হয়ে, যা চাঞ্চল্য সৃষ্টি করে। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন প্রধানমন্ত্রী।

খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই দেখা গেছে, বহু মতুয়ার নাম বাদ পড়ায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। রানাঘাট উত্তর-পূর্ব ও রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মোট ৪২ হাজার মতুয়ার নাম খসড়া তালিকায় বাদ পড়ায় উদ্বাস্তু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে শাসক দল তৃণমূল বিজেপিকে খোঁচা দিয়েছে, আর মতুয়া ভোটব্যাঙ্ককে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে।

এই আবহেই প্রধানমন্ত্রী মোদির প্রশাসনিক ও রাজনৈতিক সভার আগে চাকদহের পুমলিয়া ১২ নম্বর জাতীয় সড়কের পাশে ‘গো ব্যাক মোদি’ পোস্টার ও মোদি-বিরোধী বিভিন্ন ব্যানার ঝুলানো হয়েছিল, যা মুহূর্তে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করে। পোস্টারগুলোর মধ্যে লেখা ছিল, ‘আমি মতুয়া তাই কি আমার ভোটার তালিকায় নাম নেই’ এবং ‘আসামে ১২ লক্ষ হিন্দু বেনাগরিক, বাংলায় টার্গেট কত মোদি?’। যদিও বিতর্কের পর সমস্ত পোস্টার ও ব্যানার সরিয়ে দেওয়া হয়েছে।

কুয়াশার কারণের তাহেরপুরে অবতরণ করতে পারেনি প্রধানমন্ত্রীর হেলিকপ্টর। তাই কলকাতা বিমানবন্দর থেকে ভার্চুয়াল সভা করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, বাংলায় অনুপ্রবেশকারীদের ‘গো ব্যাক’ না বলে, মোদিকে ‘গো ব্যাক’ বলা হচ্ছে। অনুপ্রবেশকারীরা বাংলাকে নিজদের আয়ত্তে আনতে চায়। তিনি আরও বলেছেন যে, রাজ্য সরকার এই সকল অনুপ্রবেশকারীদের বাঁচাতেই এসআইআর- এর বিরোধিতা করছে।

Related Articles