Temple History: স্ত্রীর অনুরোধে শিবমন্দির তৈরি করেছিলেন রাজা হরিশ্চন্দ্র, ইতিহাসের সাক্ষী বরাকরের মন্দির
Discover the 563-year-old Barakar Shiva Temple, built by King Harishchandra at his wife’s request.
Truth Of Bengal: ওড়িশায় যেমন রেখদেউল আঙ্গিকের মন্দির দেখা যায় তেমনই এক মন্দির (Temple History) অনেক নীরব ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাংলা-ঝাড়খণ্ড সীমানার কাছে বরাকরে। ৫৬৩ বছর পুরনো এই মন্দিরের আনাচে কানাচে কান পাতলে নানান ঐতিহাসিক ঘটনার কথা শোনা যায়। চারটি আলাদা আলাদা মন্দির রয়েছে চত্বরে। মন্দির চত্বরে অবস্থিত দ্বাদশ শিবলিঙ্গ।
[আরও পড়ুন: Court Order: ভাঙরে তৃণমূল নেতার খুনে অভিযুক্তকে ৪ দিনের পিসির অর্ডার দিল আদালত]
বরাকরের প্রাচীন শিবমন্দিরকে বলা হয় বাংলার প্রথম রেখদেউল আঙ্গিকে নির্মিত মন্দির। ওড়িশার নাগাড়া শৈল্পিক আঙ্গিকের আদলে পাল যুগে বাংলায় রেখদেউল আঙ্গিকে মন্দির নির্মাণ প্রথা শুরু হয়। রেখ কথার অর্থ লাইন আর দেউল কথার অর্থ মন্দির। বাংলায় চিরাচরিত টেরাকোটা মন্দিরের নির্মাণ শৈলীর চেয়ে একদম আলাদা পাথরে নির্মিত রেখদেউল আঙ্গিকে নির্মিত মন্দিরের আঙ্গিক। ভুবনেশ্বরের প্রাচীন লিঙ্গরাজ, পরশুরামেশ্বর মন্দিরের নির্মাণের মিল পাওয়া যায়।
স্যান্ডস্টোন পাথরে তৈরি এই মন্দিরে আসলে দ্বাদশ জ্যোর্তিলিঙ্গ দর্শনের পূণ্যার্জন হয় বলে মনে করা হয়। ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগ জানিয়েছে, ১৪৬২ সালে নির্মিত প্রাচীন শিবমন্দির। মন্দির চত্বরে অবস্থিত সবচেয়ে পুরনো সিদ্ধেশ্বর মন্দির রয়েছে তার গায়ে সংস্কৃত ভাষায় লেখা অনুযায়ী মন্দির তৈরি হয় ১৪১৬ সালে। ঐতিহাসিকদের মতে, এই মন্দির তৈরি করেন রাজা হরিশ্চন্দ্র তাঁর স্ত্রী হরিপ্রিয়ার ইচ্ছেকে মান্যতা দিয়ে (Temple History)।
[আরও পড়ুন: Club World Cup Fina:ফাইনালে ফরাসি গতি বনাম ইংলিশ প্রত্যাবর্তন! ট্রফির লড়াইয়ে পিএসজি ও চেলসি]
মন্দিরের বাইরে রয়েছে পাথরের তৈরি নন্দী মূর্তি। মন্দির চত্বরে ঢোকার মুখে ২ বড়ো মন্দিরে রয়েছে ৩টি করে শিবলিঙ্গ। তাই এর অপর নাম ত্রিলিঙ্গেশ্বর। এই শিবলিঙ্গের সঙ্গে ওড়িশা ও মধ্য প্রদেশে যে প্রাচীন শিবলিঙ্গ পাওয়া যায় তার মিল খুঁজে পাওয়া যায়। এই মন্দির চত্বরে অবস্থিত ছোট মন্দিরে রয়েছে একসঙ্গে ৫টি শিবলিঙ্গ। স্থানীয় বাসিন্দারা এঁকে দেবাদিদেব মহাদেবের রূপ পঞ্চানন বলে পুজো করেন। এই পঞ্চ শিবলিঙ্গের সঙ্গে কর্নাটকের তালাকাড়ুর পঞ্চলিঙ্গেশ্বরের অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। সবচেয়ে পুরনো সিদ্ধেশ্বর মন্দিরে রয়েছে একটাই শিবলিঙ্গ (Temple History)।






