Abhishek Banerjee: অভিষেককে ইনকাম ট্যাক্সের চিঠি, তোলপাড় বাংলার রাজনীতি
Tax Notice from Income Tax sparks Abhishek Banerjee's attack on BJP; TMC leader vows to distribute the letter across Bengal
Truth of Bengal: দক্ষিণ ২৪ পরগনা জেলার সাতগাছিয়ার সভা থেকে কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নির্বাচন এলেই তাদের ভয় দেখানো হয় নানাভাবে অভিযোগ তুললেন তিনি। কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়েদা তোলার চেষ্টা করে কেন্দ্রের বিজেপি সরকার। এই নিয়ে ইনকাম ট্যাক্সের চিঠি প্রসঙ্গ টেনে আনেন অভিষেক। তিনি বলেন তার কাছে ইনকাম ট্যাক্সের চিঠি এসে পৌঁছেছে।
অভিষেককে ইনকাম ট্যাক্সের চিঠি, তোলপাড় বাংলার রাজনীতি pic.twitter.com/QE1JU59xDF
— TOB DIGITAL (@DigitalTob) June 25, 2025
এই চিঠি তিনি বাংলার ঘরে ঘরে পৌঁছে দেবেন। ইডি, সিবিআই দিয়ে অভিষেক বন্দোপাধ্যাকে আটকাবেন ভাবছেন, পারবেন না। এর আগেও বহুবার বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির নোটিস ধরানো হয়েছিল। কিন্তু তারা কিছুই করতে পারেনি। ইডি, সিবিআই লাগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আটকানো যাবেনা। যত ইডি সিবিআই লাগাবেন তত উন্নয়ন হবে মন্তব্য করেন অভিষেক। তিনি বলেন, মহেশতলায় লাশের রাজনীতি করতে চেয়েছিল বিজেপি। কিন্তু পারেনি (Abhishek Banerjee)।
আরও পড়ুনঃ Abhishek Banerjee: অভিষেককে ইনকাম ট্যাক্সের চিঠি, সেই চিঠি নিয়ে কী বললেন সভায়
এদিন একটি চিঠি দেখান অভিষেক। ইনকাম ট্যাক্সের পাঠানো চিঠি। ওই চিঠিটি দর্শকদের সামনে দেখিয়ে বলেন এইভাবে তাঁকে আটকানো যাবে না। অভিষেক বলেন, “আমি কেন ডায়মন্ড হারবারের ৭৬ হাজার প্রবীণ নাগরিককে বার্ধক্য ভাতা দিয়েছি তাই নিয়ে ইনকাম ট্যাক্সের চিঠি পেয়েছি। এই চিঠি আমি তাদের ঘরে ঘরে পাঠিয়ে দেব।” বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। তাঁকে এই নিয়ে দুটো চিঠি পাঠানো হয়েছে বলেও জানান অভিষেক।
Truth of Bengal: https://www.facebook.com/share/1DpmwTbAnA/






