রাজ্যের খবর

মিষ্টির দোকান আগুন, গ্যাস সিলিন্ডার ফেটে আহত ২

Sweet shop catches fire, gas cylinder explodes, 2 injured

Truth Of Bengal: নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া স্টেশান সংলগ্ন একটি মিষ্টান্ন ভান্ডারে ভোর চারটে নাগাদ আগুন লাগে। আগুন লাগার পর গ্যাস সিলিন্ডার বাস্ট হলে শব্দে এলাকাবাসীরা ছুটে আসেন। স্থানীয় মানুষজন এসে আগুন নেভানোর চেষ্টা করলে দুজন মারাত্মকভাবে আহত হন। তাদেরকে প্রথমে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক জেলা হাসপাতালে পাঠায়।

 

এরপর কৃষ্ণনগর থেকে দমকলের একটি ইঞ্জিন আসে এবং আগুন নেভানোর চেষ্টা করছে। মাজদিয়া স্টেশন লগ্ন বাজারে বিভক্ত আগুন লাগায় স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এই ঘটনায় জখম দুজন হলেন অরুণ সিংহ ও চঞ্চল হালদার। তবে কি কারণে আগুন লাগলো তা এখনো বোঝা যায়নি।

Related Articles