কলকাতারাজ্যের খবর

মানিকতলার উপ-নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ের পথে সুপ্তি পাণ্ডে,কোন্দল বিজেপিতে  

Supti Pandey is on the way to win the Maniktala by-election by a huge margin

The Truth of Bengal: ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন রাজ্যের মন্ত্রী তথা মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডে। প্রয়াত মন্ত্রীর শূন্য আসনে প্রায় ২বছর পর ভোট হয়। সাধন পাণ্ডের শূন্য আসনে তৃণমূল কংগ্রেসের তরফে লড়াই করেন তাঁর স্ত্রী সুপ্তি পাণ্ডে। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন কল্যাণ চৌবে। উত্তর কলকাতার সেই গুরুত্বপূর্ণ আসনে এবার জয়ের পথে তৃণমূল কংগ্রেস। প্রায় ৩৬ হাজার ভোটে এগিয়ে থেকে তিনি প্রমাণ করলেন মানিকতলা তৃণমূলেরই গড়। উল্লেখ্য,ভোটের আগে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মানিকতলায় তৃণমূল প্রার্থীকে জয়ী করার জন্য প্রথমেই  কমিটি গড়ে দেন।

কমিটিতে ছিলেন কুনাল ঘোষ, পরেশ পাল, অতীন ঘোষ ও স্বপন সমাদ্দার।কমিটি মূলতঃ নির্বাচন পরিচালনার কাজে নেমে পড়ে।প্রচার থেকে জনসংযোগ সবেতেই এককাট্টাভাবে লড়াই করে তৃণমূল কংগ্রেস।লাগাতার প্রচারের জেরে দেখা যায়,মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী সুপ্তি পাণ্ডের প্রতি মানুষ আস্থা রেখেছেন। ২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়।

মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ২০ হাজার ২৩৮ ভোটে হারান সাধন পাণ্ড। তার দু’মাস পরে ৪ জুলাই ভোট গণনায় কারচুপির অভিযোগের সঙ্গে পুর্নগণনার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন কল্যাণ চৌবে।যারজন্য এই কেন্দ্রে উপ-নির্বাচন ব্যাহত হয়।এবার সেই কেন্দ্রে ঘাসফুল ফোটায় বিজেপির ঘোরায়া কোন্দল প্রকাশ্যে এসেছে।তথাগত রায়ের তোপ,প্রার্থী নির্বাচনে ভুলের জন্য মাসুল দিতে হয়েছে বিজেপিকে।রাজ্যের ৪কেন্দ্রের উপ-নির্বাচনে ধরাশায়ী হওয়ার পর আদি-নব্যের বিবাদে কার্যতঃ বিজেপি আরও জেরবার হচ্ছে।

Related Articles