রাজ্যের খবর

SSC মামলা: কয়েক ঘণ্টা পর শুনানি সুপ্রিম কোর্টে, তাকিয়ে সব মহল

SSC case: After a few hours of hearing in the Supreme Court, all quarters are watching

The Truth Of Bengal :  আজ সুপ্রিম কোর্টে শুনানি এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলের মামলার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই মামলা শুনবে। কলকাতা হাই কোর্টে চাকরি বাতিলের রায় হওয়ার এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে উঠছে এসএসসি মামলা। কলকাতা হাই কোর্টের রায়ের পর সুপ্রিম কোর্টে মামলা করে এসএসসি ও রাজ্য। এখন বিষয়টি দেশের শীর্ষ আদালতের বিচারাধীন। সুপ্রিম কোর্টে কী হয় মামলার ভবিষ্যৎ এখন সেদিকে তাকিয়ে চাকরিহারারা।

আগের সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয়। এই রায়ে চাকরি হারান ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। হাই কোর্টের এই রায়ের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। মামলা করে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদের একাংশ।

আজ দুপুর ১২টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি ওঠার কথা। এই মামলার শুনানিতে কী হয়, এখন সেদিকে তাকিয়ে সব মহল। রাজ্যের হয়ে সওয়াল করতে পারেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি ও কপিল সিব্বল। অন্যদিকে, চাকরিহারাদের হয়ে সওয়াল কোর্টে পারেন আইনজীবী মুকুল রোহতগি। সিবিআইয়ের হয়ে লড়তে পারেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা।

Related Articles