রাজ্যের খবর

দলীয় শত্রুতায় মোবাইল শোরুমে আগুন! পুলিশের হাতে ধরা পড়ল বিজেপি বুথ সভাপতিসহ তিন

পুলিশ তদন্ত করে জানতে পারে, ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিহিংসার জন্য অভিযুক্ত একাজ করেন

বসিরহাট, মন্টু সাহাজী:  উত্তর ২৪ পরগনা বসিরহাট হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। নদীর ঘাটের পাশে আগের বছর ডিসেম্বর মাসে মোবাইলের একটি শোরুমে আগুন লাগে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দমকল যাওয়ার আগেই ভস্বীভূত হয় প্রায় ২০,লক্ষ টাকা। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তরুণ মন্ডল পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে । এরপর পুলিশ তদন্ত করে জানতে পারে, ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিহিংসার জন্য অভিযুক্ত উৎপল গায়েন। অভিযোগ, দুষ্কৃতীদের নিয়ে দোকানে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ লিগ ওয়ানের ম্যাচে পয়েন্ট নষ্ট পিএসজি-র

সেই অভিযোগের ভিত্তিতে শনিবার ভোরবেলা দুলদুলি বিজেপির বুথ সভাপতি তথা ব্যবসায়ী উৎপল সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে, এই নিয়ে রাজনৈতিক রং লেগেছে। জিয়াগঞ্জের বিজেপি নেতা অভিজিৎ দাস বলেন, “তৃণমূল নোংরা রাজনীতি করছে। এর সঙ্গে কোনোভাবেই বিজেপি নেতাকর্মী সমর্থকরা জড়িত নয়”।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

পাশাপাশি হিঙ্গলগঞ্জ ব্লকের তৃণমূলের সভাপতি শহীদুল্লাহ গাজী বলেন, “জঘন্য অপরাধ করেছে। কেবলমাত্র ব্যবসায়ী শত্রুতায় জেরে নিজেরদের স্বার্থসিদ্ধি লাভের জন্য একজন ব্যবসায়িক দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। তার সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে এমন কি সে আত্মহত্যা করতে গিয়েছিল। পুলিশ তদন্ত করে দেখেছে অভিযুক্তরা যে দলেরই হোক না কেন কঠোর শাস্তি হোক।” তবে এখনও দুজন অভিযুক্ত পলাতক।