নদীর মোহনায় ভাসমান দুয়ারে সরকার ক্যাম্প, বাউল শিল্পীদের গানের মধ্য দিয়ে পরিষেবা প্রদান…
Sarkar camp at the floating gate in the mouth of the river at Basirhat,

The Truth Of Bengal: তিন নদীর মোহনায় ভাসমান লঞ্চে দুয়ারে সরকার ক্যাম্প, উপভোক্তাদের বিভিন্ন সরকারি প্রকল্পের নথি তুলে দিলেন স্বয়ং জেলা শাসক।
এক গ্রাম থেকে অন্য গ্রামের যোগাযোগের মাধ্যম কেবল জলপথ। বসিরহাটের রায়মঙ্গল, গৌড়েশ্বর, ডাসা এই তিন নদীর মধ্যে দিয়েই জনজীবন। মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেখানকার মানুষদের কাছে পৌঁছে গিয়েছে সরকারি প্রকল্পের পরিষেবা। বসিরহাটে ভাসমান জেটিতে বাউল শিল্পীদের গানের মধ্য দিয়ে অষ্টমবার দুয়ারে সরকার শিবির শুরু হল রায়মঙ্গল, গৌড়েশ্বর, ডাসা নদীর মোহনায়। শিবির ঘুরে দেখলেন স্বয়ং উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী, বসিরহাট মহাকুমা শাসক আশীষ কুমার, হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলী।হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালী ও দুলদুলি ঘাটের মাঝে ভেসেল ভাসিয়ে শুরু হলো দুয়ারে সরকার শিবিরের, সুন্দরবনের প্রান্তিক মানুষেরা সরাসরি জেলা শাসক বিডিও সরকারি প্রতিনিধদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা জানালেন। উপভোক্তাদের কথা শুনে বিভিন্ন প্রকল্পের নথি পত্র তুলে দিলেন প্রান্তিক মানুষের হাতে। পরিষেবা পৌঁছে দেওয়াই মুখ্য উদ্দেশ্য জানালেন সরকারি আধিকারিকরা।
মৎস্যজীবী কার্ড পেয়ে খুশি সুন্দরবনের মানুষ, স্বাস্থ্য সাথী কার্ড, লক্ষী ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী সহ ৩৭ টি সরকারি প্রকল্পের শংসাপত্র হাতে পেয়ে খুশি প্রান্তিক মানুষেরা। এদিনের শিবির থেকে পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র।
প্রশাসনিক উদ্যোগে নদীর মোহনায় ভাসমান এই দুয়ারে সরকার শিবিরের আয়োজন হাওয়ায় উপকৃত সংলগ্ন গ্রাম গুলির কয়েক হাজার মানুষ।
Free Access






