রাজ্যের খবর

Rural Crisis: খাটিয়ার পর এবার বাঁশের ডুলিতে রোগী, নারায়ণগড়ে ধরা পড়ল বেহাল রাস্তার ছবি

A sick elderly woman had to be carried in a bamboo cradle in West Midnapore's Narayangarh as no vehicle could access the muddy, broken village road.

Truth Of Bengal: দাসপুর, ডেবরা পেরিয়ে এবার একই করুণ চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ২ নম্বর গ্রামরাজ অঞ্চলের সানদেউলি গ্রামে। পাকা রাস্তার অভাবে এবার খাটিয়ার বদলে বাঁশের ডুলিতে করে হাসপাতালে পৌঁছলেন অসুস্থ বৃদ্ধা সরস্বতী সমাট(Rural Crisis)। বুধবার সকালে বৃদ্ধার হঠাৎই হাঁটুর সমস্যা দেখা দিলে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যেতে চান। কিন্তু পাঁকে ভরা, বেহাল গ্রামের মূল রাস্তায় কোনও গাড়িই প্রবেশ করতে পারেনি। ফলে উপায় না দেখে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি ডুলিতে চাপিয়ে গ্রামের মানুষ মিলে তাঁকে জাতীয় সড়ক পর্যন্ত পৌঁছে দেন। সেখান থেকে গাড়িতে করে মেদিনীপুরের স্পন্দন নার্সিং হোমে ভর্তি করানো হয়েছে তাঁকে।

[আরও পড়ুনঃ Aamir Khan: “মন থেকে আমি গৌরীর সঙ্গে বিবাহিত”, প্রেমিকা গৌরীকে বিয়ে প্রসঙ্গে বললেন আমির]

স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে একই অবস্থা চলছে। বর্ষা এলেই রাস্তা কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে(Rural Crisis)। একমাত্র ওই রাস্তা দিয়েই গ্রামের মানুষ স্কুল, বাজার, চিকিৎসা—সবকিছুতে যাতায়াত করেন। একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কোনও স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি বলে ক্ষোভ বাসিন্দাদের।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এলাকাবাসীর প্রশ্ন— “যে রাস্তায় অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না, সেখানে উন্নয়নের দাবি করাটা কি শুধু কাগজে-কলমে?” এই ঘটনা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গ্রামীণ পরিকাঠামোর বেহাল অবস্থা এবং সরকারি নজরদারির অভাব(Rural Crisis)। বারবার এমন দৃশ্য ভাইরাল হলেও প্রশাসনের তরফে কোনও স্থায়ী পদক্ষেপ নেই— এই অভিযোগও ক্রমশ জোরালো হচ্ছে। এখন দেখার, প্রশাসন কবে এই অব্যবস্থার বিরুদ্ধে সক্রিয় হয়।

Related Articles