
The Truth of Bengal: ঘাটাল মেদিনীপুরে রাজ্য সড়কের দাসপুরের হরিরামপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। আজ রাত্রি ১০ টা নাগাদ হরিরামপুরে রাস্তার উপরে থাকা একটি বিকল লরির পেছনে স্কুটি চালক স্বজরে এসে ধাক্কা মারে। স্কুটিতে থাকা ওই চালকসহ আরো দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুটিটি রাজনগর এলাকা থেকে ঘাটাল যাচ্ছিল। হরিরামপুরে পৌঁছালে রাস্তার উপরে থাকা বিকট লরির পেছনে ধাক্কা মারে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে স্কুটিটি দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনার আওয়াজ শুনে এলাকার মানুষজন ছুটে আসে। তাদেরকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই তারা মারা যান।
নিহতদের নাম সঞ্জীব সামন্ত, তন্ময় সামন্ত এবং ছোটন পন্ডিত। প্রত্যেকের বাড়ি রাজনগর এলাকায় বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে যানজট দেখা দেয়। পুলিশের হস্তক্ষেপে যানজট স্বাভাবিক হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।






