Qualifier Shock: বিশ্বকাপ বাছাইপর্বে শেষ ম্যাচে হার ব্রাজিল-আর্জেন্টিনার
Bolivia stun Brazil 1-0 to reach intercontinental playoff; Ecuador beat Argentina 1-0 as Otamendi is sent off in a dramatic finale.
Truth Of Bengal: দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের অন্তিম ম্যাচ জিততে পারল না দুই বিশ্বজয়ী দল ব্রাজিল ও আর্জেন্টিনা। দুজনকেই দেখতে হয় পরাজয়ের মুখ(Qualifier Shock)। ব্রাজিলকে পরাজিত করে বলিভিয়া ০-১ ফলাফলে। একই ফলাফল আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ম্যাচেরও। সেই ম্যাচটিও আর্জেন্টিনা হারে ০-১ গোলে।
[আরও পড়ুনঃCab Harassment: দিল্লির তরুণীর সাহসী পদক্ষেপ, অশালীন আচরণের অভিযোগে ক্যাবচালক গ্রেফতার ]
ইকুয়েডের বনাম আর্জেন্টিনা ম্যাচটি খেলা হয় এস্তাদিও মোনুমেন্টালে। গোটা ম্যাচজুড়ে ইকুয়েডরের চেয়ে বেশি আক্রমণ করে আর্জেন্টিনা। কিন্তু প্রথমার্ধের একেবারে অন্তিম লগ্নে গোল আসে ইকুয়েডরের(Qualifier Shock)। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ভ্যালেন্সিয়া। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ঝাঁজ বাড়ায় আর্জেন্টিনা। কিন্তু আপ্রাণ চেষ্টা করেও গোল করতে পারেনি তারা। ইকুয়েডরের রক্ষণভাগ কোনভাবে তা রুখে দেয় এবং শেষ পর্যন্ত তারা স্টেডিয়াম ছাড়ে হাসিমুখে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
অন্যদিকে, ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচটি খেলা হয় এল আল্টো মিউনিসিপাল স্টেডিয়ামে। আর্জেন্টিনার মতো সাম্বা বাহিনীও গোটা ম্যাচজুড়ে বেশি আক্রমণ করে বলিভিয়ার থেকে(Qualifier Shock)। কিন্তু প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে বলিভিয়াকে এগিয়ে দেন টার্সেরোস। ব্রাজিল দ্বিতীয়ার্ধে আক্রমণের পর আক্রমণ করতে থাকে। বেশ কয়েকটি সুযোগ পায়ও তারা। কিন্তু তা গোলে পরিণত করতে পারেনি। অবশেষে ১-০ গোল ম্যাচ নিজেদের নামে করে নেয় বলিভিয়া।
যেভাবে দুই শক্তিশালী দেশকে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে, তা দেখে রীতিমতো স্তম্ভিত গোটা ফুটবল বিশ্ব। অনেকেই আশা করেছিলেন যে দুই দলই ম্যাচ নিজেদের নামে করবে। কিন্তু শেষ পর্যন্ত তা না হতে দেখে অনেকেই অবাক হয়েছেন। বলা ভালো, বিশ্বকাপের আগে কিছুটা হলেও চিন্তা বেড়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের।


