রাজ্যের খবর

River Revival: টাঙ্গন বাঁচাতে কাগজের নৌকা ভাসিয়ে কর্মসূচি

Students and teachers float paper boats in Tangan River, Buniadpur, as symbolic protest to demand restoration of the drying watercourse.

Truth Of Bengal: বুনিয়াদপুরে টাঙ্গন নদী রক্ষায় বুধবার বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়(River Revival)। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সেদিন পিডব্লুডি বাংলোপাড়ায় জমায়েত হয়ে হাতে পাওয়া কাগজের নৌকা টাঙ্গনের জলে ভাসিয়ে দেন। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে এবং নদী বাঁচানোর দাবি তুলেই এই প্রতীকী কর্মসূচি পালিত হয়।

[আরও পড়ুনঃ Qualifier Shock: বিশ্বকাপ বাছাইপর্বে শেষ ম্যাচে হার ব্রাজিল-আর্জেন্টিনার]

স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই টাঙ্গনের জলধারা শুকিয়ে যাচ্ছে। গ্রীষ্মকালে প্রায় নদীশূন্য হয়ে পড়ে এলাকা, এমনকি বর্ষাকালেও সেভাবে জল থাকে না(River Revival)। এর ফলে মাছ ধরা বন্ধ হয়ে গিয়েছে এবং বহু মানুষ জীবিকা বদলাতে বাধ্য হয়েছেন। এক সময় নৌকা চলাচলের জন্য পরিচিত এই নদী আজ বিলুপ্তির পথে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনা এবং নদীকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই টাঙ্গন নদী বাঁচাও অভিযানের সূচনা হয়েছে()। কর্মসূচির মাধ্যমে নদীর অস্তিত্ব রক্ষায় বৃহত্তর আন্দোলনের বার্তা দেওয়া হয়েছে।