দেশ

Cab Harassment: দিল্লির তরুণীর সাহসী পদক্ষেপ, অশালীন আচরণের অভিযোগে ক্যাবচালক গ্রেফতার

পুলিশ জানায়, তরুণী দিল্লির আম্বেদকর কলেজে স্নাতকোত্তর পড়ছেন। ওইদিন কলেজে যেতে দেরি হওয়ায় তিনি একটি অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করেন।

Truth of Bengal: দিল্লির মরিসনগর এলাকায় এক ক্যাবচালকের বিরুদ্ধে এক তরুণী অশালীন আচরণের অভিযোগ তুলেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে কলেজে যাওয়ার জন্য ক্যাব বুক করেছিলেন ২২ বছরের ওই তরুণী। কিন্তু ক্যাবে ওঠার পর থেকেই চালক তাঁর সঙ্গে অশোভন আচরণ শুরু করেন। বাধ্য হয়ে তরুণী গাড়ি থেকে নেমে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ক্যাব চালক লোম শঙ্করকে  করেছে (Cab Harassment)।

আরও পড়ুনঃ Tiger Alert: গোসাবার লাহিরীপুরের গ্লাস খালিতে বাঘের আতঙ্ক

পুলিশ জানায়, তরুণী দিল্লির আম্বেদকর কলেজে স্নাতকোত্তর পড়ছেন। ওইদিন কলেজে যেতে দেরি হওয়ায় তিনি একটি অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করেন। বুকিংয়ের পর প্রায় ১০ মিনিট অপেক্ষা করলেও চালক তাঁকে ফোন করে বুকিং বাতিল না করতে অনুরোধ জানান। গাড়িতে ওঠার পর প্রথমে আচরণ স্বাভাবিক থাকলেও চালক তাঁকে সামনের সিটে বসতে বলেন। তরুণী পিছনের সিটে বসলে চালক তাঁর সঙ্গে কথোপকথনের সময় নিজেকে দক্ষিণ ভারতের বাসিন্দা বলে জানান। এরপর থেকেই তিনি তরুণীর সঙ্গে অশোভন আচরণ শুরু করেন বলে অভিযোগ (Cab Harassment)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

তরুণীর দাবি, চালক তাঁকে বারবার স্পর্শ করার চেষ্টা করেন। বহুবার বলার পরেও চালক গাড়ি থামাননি। অবশেষে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সামনে গাড়ি থামলে তরুণী দ্রুত নেমে দৌড়ে পালিয়ে যান। পরে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে জানতে পারে, অভিযুক্ত শঙ্করের বয়স ৪৮ বছর এবং তিনি মালকা গঞ্জের বাসিন্দা। এরপর মরিসনগর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং ক্যাবটি বাজেয়াপ্ত করে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং প্রয়োজনে আরও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তরুণীর সাহসী পদক্ষেপের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা (Cab Harassment)।

Related Articles