রাজ্যের খবর

আইপিএস অফিসারকে খালিস্তানি বলার অভিযোগে, ব্যান্ডেলে প্রতিবাদ মিছিল শিখ সম্প্রদায়ের

Protest march in Bandel by Sikh community over allegations of calling IPS officer Khalistani

The Truth Of Bengal: সন্দেশখালিতে কর্তব্যরত আইপিএস অফিসারকে খালিস্থানি বলার প্রতিবাদে তৃনমূলের উদ্যোগে শিখ সম্প্রদায়ের ধিক্কার মিছিল অনুষ্ঠিত হল। কোনো রাজনৈতিক দলের পতাকা না ভারত বর্ষের জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ মিছিলে হাঁটেন ব্যান্ডেল ও ডানলপ গুরুদ্বারার শিখ সম্প্রদায়ের মানুষজন। সেখানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার তৃনমূল বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পুরসভার কাউন্সিলর সহ একাধিক তৃনমূল নেতৃত্ব।

শনিবার ব্যান্ডেল গুরুদ্বারার দেবেন্দ্র সিং চাওলা বলেন, “সন্দেশখালি তে কর্তব্য পালন করতে গিয়েছিলেন আইপিএস অফিসার যশপ্রিত সিং তাকে বিজেপি খালিস্থানি বলে সম্বোধন করেন। এর তীব্র নিন্দা করছি আমরা। ওখানে অগ্নিমিত্রা পাল থাকার পরেও বিজেপির এই শব্দ ব্যবহার করার পর, তারা কেউ একবারও ভুল স্বীকার বা দুঃখ প্রকাশ করেননি। বরং আইপিএসের সঙ্গে তর্ক জুড়ে দেন। এ থেকেই বোঝা যায় যে তারা এই শব্দের ব্যবহার করেছেন। বিজেপি সরকারের কাছে আবেদন করব বিরোধী নেতাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হোক।”

অসিত মজুমদার বলেন, “আইপিএস অফিসার জাসপ্রিত সিং কে খালিস্থানি বলা মানে গোটা শিক জাতিকে অপমান করা।মাথায় পাগড়ি আছে তাই খালিস্থানি হয়ে গেলো, দেশদ্রোহী হয়ে গেলো। আসলে বিজেপি ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে চায়। ভারতবর্ষে সব ধর্মের সব বর্ণের মানুষ বসবাস করে। তৃণমূল কংগ্রেস বিজেপির এই মন্তব্যের প্রতিবাদে ধিক্কার জানায়।”  এরপর ব্যান্ডেল গুরদ্বারা থেকে স্টেশন রোড হয়ে ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে মিছিল শেষ হয়। সেখানে পুলিশের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

FREE ACCESS

Related Articles