রাজ্যের খবর
ব্রিগেডে অনুষ্ঠিত জনগর্জন সভার প্রস্তুতিপর্ব শুরু হিঙ্গলগঞ্জে
Preparations for public rally held in the brigade began in Hingalganj

The Truth Of Bengal: সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই জেলায় জেলায় বেজে গিয়েছে ভোটের বাদ্দি। রাজ্যে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা ও রাজ্যের ন্যায্য পাওনার দাবিতে আগামী 10 ই মার্চ সব ভারতীয় তৃনমূল কংগ্রেসের ডাকে ব্রিগেডে সভা। তার ই প্রস্তুতি সভা হিঙ্গলগঞ্জের কিষান মানডিতে।
এই সভায় উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু ও সেচ মন্ত্রী পার্থ ভৌমিক ও উত্তর চব্বিশ পরগনার জেলার সভাধিপতি নারায়ন গোস্বামী হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল ও হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী ও বন ও ভূমির কর্মদক্ষ সুরজিৎ বর্মন সহ একাধিক নেতৃত্বরা।
এদিনের সভায় সন্দেশখালির ঘটনায় দম কল মন্ত্রী সুজিত বসু তিনি বলেন যারা অন্যায় করেছে দল তাদের বরদাস্ত করেনি এমনটাই তিনি বললেন।






