Singur Tragedy: প্রেমিকের সাথে হোটেলের রাত কাটিয়েছিল সিঙ্গুরের মৃত প্রশিক্ষণরত নার্স!
Dipali Jana, a 24-year-old trainee nurse, found dead in Singur nursing home; police arrest her boyfriend and nursing-home owner amid investigation.
Truth Of Bengal: হুগলি ,রাকেশ চক্রবর্তী: সিঙ্গুরের নার্সিংহোমে নার্সিং পড়ুয়া দীপালি জানার মৃত্যুর ঘটনায় প্রেমিক রাধাগোবিন্দ ঘটন কে গ্রেফতারের পর সিঙ্গুর থানার পুলিশ আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। ধৃত প্রেমিক জানিয়েছে, ঘটনার দুদিন আগে অর্থাৎ ১০ ই অগাস্ট হুগলির ডানকুনি থানার একটি হোটেলে একসাথে রাত কাটিয়েছে(Singur Tragedy)। এমনকি আগেও তারা বিভিন্ন জায়গায় একসাথে বেড়াতে যাওয়া ও হোটেলে রাত কাটিয়েছে। সম্প্রতি মৃত দীপালি জানা বিয়ের জন্য চাপ দিচ্ছিল। কিন্তু প্রেমিক রাধাগোবিন্দ নানা অছিলায় বিয়ের প্রস্তাব কে প্রত্যাখ্যান করছিল। সেই মানসিক অবসাদের জেরে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এছাড়াও ধৃত রাধাগোবিন্দ ঘটন অন্যত্র বেসরকারি নার্সিংহোমে কাজ করত ডায়ালিসিস বিভাগে।
[আরও পড়ুনঃ Political Clash: তৃণমূল-বিজেপি সংঘর্ষে তোলপাড় খানাকুল, জখম এক পুলিশ কর্মী]
কাজের সূত্র ধরে মৃত দিপালির সাথে পরিচয়। এরপর গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে দুজনে। মৃতা নার্সের প্রেমিকের বয়ান অনুযায়ী দিল্লি রোড সংলগ্ন ডানকুনির ওই হোটেলে যায় পুলিশ এবং সেখান থেকেই হোটেলের রেজিস্টার এবং আইডি প্রুফ সিজ করে নিয়ে যায়(Singur Tragedy)। হোটেলের ম্যানেজার পৃথ্বীর দে জানিয়েছেন মৃতই নার্স তার প্রেমিক এবং তাদের সাথে থাকা অন্য দুই যুগল দশ তারিখ রাতে ওই হোটেলে আসেন। তারা নিজেদের পরিচয় পত্র জমা দিয়ে দুটো রুম বুক করেন এবং পরের দিন সকালে অর্থাৎ ১১ তারিখ তারা বেরিয়ে যান।
FB POST:https://www.facebook.com/truthofbengal
পুলিশ ইতিমধ্যেই হোটেলের ম্যানেজারের বয়ান ও রেকর্ড করেছে বলে খবর বিশ্বস্ত সূত্রে (Singur Tragedy)। হুগলি জেলা পুলিশ প্রথম থেকেই সম্পর্কের টানাপোড়েনে প্রশিক্ষণরত নার্স দিপালী জানা আত্মহত্যা করেছে বলে জানিয়েছিল । ১০ তারিখ রাতে ডানকুনি এলাকার হোটেলে প্রেমিকের সাথে রাত কাটানোর এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর পুলিশের বক্তব্য অনেকটাই মান্যতা পেল বলে মনে করছে ওয়াকিবহল মহল।






