তিলজলায় তরুণীর রহস্যমৃত্যু, খুন নাকি আত্মহত্যা? ধন্দে পুলিশ
Police investigating mysterious death of young woman in Tiljala, murder or suicide

The Truth Of Bengal: তিলজলায় তরুণীর রহস্যমৃত্যু। ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তিনি আত্মহত্যা করেছেন না কি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তরুণীর লিভ-ইন সঙ্গীকে খুঁজছে পুলিশ।
সূত্রের খবর, ঘটনার পর বেপাত্তা লিভ ইন সঙ্গী। তবে এই ঘটনার পর থেকে তার লিভ ইন সঙ্গীর খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের তরফ থেকে আরও জানানো হয়েছে,পুলিশ জানিয়েছে, তরুণীর বোন বেঙ্গালুরুতে থাকেন। তাঁর কাছে ফোন করেছিলেন তরুণীর প্রেমিক তথা লিভ-ইন সঙ্গী।
তরুণীর বোন জানিয়েছেন, তাঁকে ফোন করে বলা হয়, তাঁর দিদি গলায় দড়ি দিয়েছেন। এর পর থেকে মৃতের প্রেমিকের ফোন বন্ধ রয়েছে বলে অভিযোগ। পুলিশও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তবে কি কারণে ওই তরুণীর মৃত্যু হল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।



