রাজ্যের খবর

বার্ষিক ব্যবস্থায় শেষ বারের উচ্চমাধ্যমিক এবার, প্র্যাক্টিক্যাল পরীক্ষার দিনক্ষণ জানাল সংসদ

Parliament announces date for practical exams for the last time in the annual system

Truth Of Bengal: উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষার দিন এবং নিয়মাবলি জানিয়ে দিল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ২ ডিসেম্বর ২ থেকে ডিসেম্বর তারিখ পর্যন্ত চলবে পরীক্ষা। চলতি মাসের ২৭ তারিখে সেন্টারগুলি থেকে প্রশ্ন এবং উত্তরপত্র বণ্টন করা হবে। স্কুলগুলিকে সেদিন সংগ্রহ করতে হবে।

উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে– সঙ্গীত, স্বাস্থ্য, শারীরশিক্ষা-সহ বাকি বিষয়গুলির পরীক্ষার জন্য বিভাগীয় শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা নিতে পারবেন। যদি কোনও বিষয়ের শিক্ষক স্কুলে না থাকেন সেক্ষেত্রে অন্য স্কুল থেকে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে এনে পরীক্ষা নিতে হবে। তার জন্য কাউন্সিলের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে অনুমতি নিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কোনও পড়ুয়া আগের বছর প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তা হলে তাঁকে এবছর আর পরীক্ষা দিতে হবে না। পরীক্ষক এবং স্কুলের প্রধানশিক্ষকের সই উত্তরপত্রে থাকলেই হবে। যত ক্ষণ না পর্যন্ত উত্তরপত্র শিক্ষা সংসদের কাছে জমা দেওয়া হচ্ছে ততক্ষণ স্কুলের অফিসে লকারে রাখতে হবে। স্কুলগুলিকে সরাসরি উত্তরপত্র জমা দিতে হবে না। ৬ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষা সংসদের পোর্টালে তা আপলোড করতে হবে।

এবারের উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ৩ মার্চ। শেষ হবে ১৮ মার্চ। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। ২০২৫-এর মার্চে শেষ বারের মতো বার্ষিক ব্যবস্থায় উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। ২০২৫-২৬ থেকে সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে।

Related Articles