রাজ্যের খবর

বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ হতে চলেছে নতুন রেলপথ, ঘটনাস্থল পরিদর্শনে রেলের প্রতিনিধিদল

উল্লেখ্য, কালিয়াগঞ্জ রেলস্টেশন থেকে বেলতলি রেলগেট পর্যন্ত রেলের নিজস্ব জমি আছে।

Truth Of Bengal: সত্যেন মহন্ত, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর পর্যন্ত তৈরী হবে নতুন রেল প্রকল্প। সুকান্ত মোড় রেলগেটে পাতা হবে দ্বিতীয় লাইন। তারআগেই প্রকল্পের বরাদ্দ জায়গা পরিদর্শনে রেলের প্রতিনিধিদল। সোমবার দুপুরে রেলের নির্মাণ বিভাগের আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। প্রথমে নির্মাণ বিভাগের একটি দল সুকান্ত মোড় রেলগেট থেকে ধনকৈল বেলতলি রেলগেট পর্যন্ত নতুন রেল লাইনের প্রস্তাবিত জায়গা পর্যবেক্ষণ করেন।

উল্লেখ্য, কালিয়াগঞ্জ রেলস্টেশন থেকে বেলতলি রেলগেট পর্যন্ত রেলের নিজস্ব জমি আছে। সেইজন্য এই অংশে নতুন রেলপথ নির্মাণ করতে জমি অধিগ্রহণের প্রয়োজন নেই।কালিয়াগঞ্জের বেলতলি রেলগেট পেড়িয়ে বুনিয়াদপুর অভিমুখে বাঁক নেবে প্রস্তাবিত নতুন রেলপথ। জমি অধিগ্রহণের কাহিনি সেখান থেকেই শুরু। রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল ও বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রচেষ্টায় জমি অধিগ্রহণ জটে ঠাণ্ডা ঘরে চলে যায়।কালিয়াগঞ্জ-বুনিয়াপুর নতুন রেলপথ প্রকল্প রূপায়নে ফের উদ্দ্যোগী হয়েছে রেলদফতর।

রেলের আবেদনে রাজ্য সরকার সাড়া দিলে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেলপথ প্রকল্পে জমি অধিগ্রহণে সচেষ্ট হয়েছে জেলা প্রশাসন। তবে, এখনো জমি অধিগ্রহণ শুরু হয়নি। কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর নতুন রেলপথ হলে কালিয়াগঞ্জ তথা দুই জেলার মানচিত্র বদলে যাবে ও দুই দিনাজপুর জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নত হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। তবে কবে শেষ হবে এই রেলপ্রকল্পের কাজ তা স্পষ্ট নয়।

 

Related Articles