রাজ্যের খবর

গোসাবায় বৃদ্ধার রহস্যমৃত্যু, মদ খাইয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

Mysterious death of old woman in Gosaba, youth arrested on charges of rape under the influence of alcohol

Truth Of Bengal: ৬৫ বছরের এক জনজাতি মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোসাবায়। অভিযোগ, স্থানীয় এক যুবক তাঁকে জোর করে মদ খাইয়ে ধর্ষণ করে। ঘটনার পর মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর। পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে অভিযুক্ত যুবক মদ নিয়ে মহিলার বাড়িতে যান। স্থানীয়দের দাবি, তিনি জোর করে বৃদ্ধা ও তাঁর ছেলেকে মদ খাওয়ান। বাড়িতে তখন শুধুমাত্র বৃদ্ধার পুত্রবধূ উপস্থিত ছিলেন। পুত্রবধূর অভিযোগ, তিনি অভিযুক্তকে বারবার বাড়ি থেকে চলে যেতে বলেন, কিন্তু সে কথায় কর্ণপাত করেননি অভিযুক্ত।

পুত্রবধূ প্রতিবেশীদের ডাকতে যান, কিন্তু ফিরে এসে দেখেন যুবক বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে। বাড়িতে ঢুকে তিনি দেখতে পান, তাঁর শাশুড়ি রান্নাঘরে বিবস্ত্র অবস্থায় পড়ে আছেন, আর পাশের ঘরে তাঁর স্বামী মত্ত অবস্থায় অচেতন।

পরিবারের লোকজন বৃদ্ধাকে প্রথমে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। রাতেই তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় বৃদ্ধার।

ঘটনার পর উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্ত যুবককে ধরে গণপিটুনি দেয় এবং পরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং বৃদ্ধার মৃত্যুর কারণ ও ধর্ষণের অভিযোগ তদন্ত করছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles