Tiger Alert: গোসাবার লাহিরীপুরের গ্লাস খালিতে বাঘের আতঙ্ক
Tiger pugmarks found near riverbank in Gosaba’s Gar Library Panchayat stir panic as forest officials deploy nets and traps.
Truth Of Bengal: লোকেশ হালদার, গোসাবা: দক্ষিণ 24 পরগনা গোসাবা ব্লকের লাইব্রেরী পুর গ্রাম পঞ্চায়েতে গ্লাস খালিতে বাঘের আতঙ্ক(Tiger Alert)। আজ সকালে গ্রামের মানুষজন সকালে ঘুম থেকে উঠে নদীর পাড়ের দিকে কাজের সন্ধানে এলাকার মানুষ যাচ্ছিল তখনই চোখে পড়ে। গ্রামের একজন মানুষের যে নদীর পাড়ের বাঘের একাধিক পায়ের ছাপ দেখতে পায়।
[আরও পড়ুনঃ Nepal Turmoil: অগ্নিগর্ভ নেপাল চিন্তার ভাজ বোলপুরের নেপালিদের]
দেখতে পেয়ে স্থানীয় প্রশাসন ও বনদপ্তর কর্মীদের খবর দেয়। খবর দেয়া হলে বনদপ্তরের কর্মীরা এসে বাঘের পায়ের ছাপ নিশ্চিত করে(Tiger Alert)। বাঘের পায়ের ছাপ নিশ্চিন্ত করে গ্রামের দিকে নদীর চরের জঙ্গলে জাল দিয়ে ঘিরতে শুরু করেছে বনদপ্তরের কর্মীরা।
FB POST: https://www.facebook.com/truthofbengal
মূলত বাঘ ধরার জন্য খাঁচারও ব্যবস্থা করেছে বনদপ্তরের কর্মীরা। আর বারবার লোকালয়ে বাঘ আসার ফলে এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে।






