মহম্মদ জহুরী খুনের ঘটনায় নিউ জলপাইগুড়িতে গ্রেপ্তার ২
Mohammed Jahuri arrested in New Jalpaiguri in connection with murder 2
Truth Of Bengal: নিউ জলপাইগুড়ি এলাকায় মহম্মদ জহুরী খুনের ঘটনায় মূল দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতদের নাম এমডি আলাউদ্দিন ও এমডি সালাউদ্দিন।
প্রসঙ্গত, ১ নভেম্বর নিউ জলপাইগুড়ির এলাকার রাজাহোলিতে চাহিদা মত অর্থ দিতে না পারায় মহম্মদ জহুরী নামে এক ব্যক্তি খুন হন। এরপরেই এই ঘটনায় ১০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন মহম্মদ জহুরীর পরিবারের সদস্যরা।
পুলিশ গোটা ঘটনার তদন্তে নামার পর তদন্তে উঠে আসে অন্য বিষয়। জানা যায়, জুয়া খেলা নিয়ে বিবাদ আর তার জেরেই খুন হয় মহম্মদ জহুরী। যদিও পুলিশ তদন্তে নেমেই পরপর চারজনকে গ্রেফতার করে।
তবে মূল অভিযুক্তর মধ্যে দুজন গা ঢাকা দিয়ে রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দারা থানায় বিক্ষোভ দেখাতেও থাকেন। যদিও তখন পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হয় দ্রুত গ্রেপ্তার করা হবে। এরপরেই পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে মালদার কালিয়াচকে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ সাত দিনের পুলিশির হেফাজত নেওয়ার আবেদন জানিয়েছেন আদালতে। গোটা ঘটনা তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।






