রাজ্যের খবর

খাল সংস্কারের সূচনা জলপাইগুড়িতে

Cannel Reformation

The Truth of Bengal: ধূপগুড়ি ব্লকের বীরুবাগ ক্যানেল দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল। স্থানীয়রা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিল এই খাল সংস্কার হলে, চাষাবাদের ক্ষেত্রে সুবিধা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার সময়ও, তাঁকে এই সমস্যার কথা জানানো হয়। অবশেষে রাজ্যের সেচ ও জলসম্পদ উন্নয়ন দফতরের উদ্যোগে খাল সংস্কারের শুভ সূচনা হল। প্রায় ১০ কোটি টাকা খরচ করে এই কাল সংস্কার করা হবে।

রাজ্যে সেচমন্ত্রী পার্থ ভৌমিক জানান, এই খাল সংস্কারের ফলে স্থানীয় এলাকার প্রায় ৩২ হাজার মানুষ উপকৃত হবেন। পাশাপাশি, বছরে তিনবার চাষ করতে পারবেন স্থানীয় চাষিরা। প্রশাসনিক সূত্রের খবর, বীরুবাগ খাল সংস্কারের ফলে ১২৪৪ হেক্টর এলাকায় জল পৌঁছনো সম্ভব হবে। আগামী এক বছরের মধ্যে সংস্কারের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগে খুশি স্থানীয়রাও।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু, ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান রাজেশ সিং, জেলা পরিষদের নব নির্বাচিত তিন প্রতিনিধি নূরজাহান বেগম, মমতা সরকার বৈদ্য ও দিনেশ মজুমদার সহ স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত এলাকার নবনির্বাচিত জনপ্রতিনিধিরা।

Related Articles