রাজ্যের খবর

মালদায় স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Malda dead body recovered

The Truth of Bengal: শোয়ার ঘর থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার ফতেপুর এলাকায়। মৃত ওই স্কুল ছাত্রীর নাম খুশি মন্ডল। বয়স ১৭ বছর পরিবারের রয়েছে বাবা অশোক মন্ডল মা শিলামন্ডল। খুশিরা তিন বোন।

খুশি ভাই বোনদের মধ্যে সবথেকে ছোট। সে স্থানীয় ভালুকা হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা অন্যান্য দিনের মতো কাজে চলে যায়। পরিবারের সদস্যরা ফিরে এসে দেখে শোয়ার ঘরে তার ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

এরপর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে আসে। পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা গেছে পড়াশোনা নিয়ে সামান্য কথা কাটাকাটি হয় তার মায়ের সাথে। আর তার জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে মনে করছেন পরিবারের সদস্যরা।

Related Articles