Local Solutions: গঙ্গাসাগরে উন্নয়নের জোয়ার, সুফল পৌঁছাতে তত্পর প্রশাসন
Local Solutions through “Amader Para Amader Samadhan” scheme has reached nearly one crore people in 26 days.
Truth Of Bengal: আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে বৈপ্লবিক পটপরিবর্তন।জঙ্গলমহল-পাহাড়ের মতোই সাগরেও উন্নয়নের সুফল দুয়ারে পৌঁছে দিচ্ছে প্রশাসন(Local Solutions)। সরকারি পরিসংখ্যান বলছে, ২৬ দিনে অভিনব প্রকল্পে মানুষের যোগদান ছুঁয়ে ফেলে এক কোটির গণ্ডি। এক কোটির বেশি মানুষ এই প্রকল্পের শিবিরে যোগ দেন। বর্তমানে এই শিবিরে প্রায় দেড় কোটি মানুষ অংশ নিয়েছে বলে জানা যাচ্ছে। নিজেদের পাড়া এবং আশপাশের এলাকার নানা সমস্যা তুলে ধরছে মানুষ। সরকারি কর্মী এবং স্বেচ্ছাসেবকেরা সেই সমস্যা খতিয়ে দেখে কী ভাবে সমাধান সম্ভব, তার রূপরেখা তৈরি করছেন।
[আরও পড়ুনঃ যোগ্যতার ভিত্তিতে রেজাল্ট হোক, পরীক্ষা দিয়ে দাবি রাজন্যার]
তীর্থ পর্যটনের প্রাণকেন্দ্র গঙ্গাসাগরে একসঙ্গে ৯৮টি প্রকল্পের সুবিধা পাচ্ছে সাধারণ মানুষ,আমাদের পাড়া আমাদের সমাধান,হয়ে উঠেছে তাঁদের বকেয়া কাজের সুরাহাকেন্দ্র(Local Solutions)। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শিবিরে অভিযোগ জানানোর সুযোগ মিলছে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সরকারের সাধু উদ্যোগ ব্যাখা করেন। গঙ্গাসাগরের মানুষ এই সুবিধাপ্রদানের কাজকে তারিফ করছেন সকলে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
২ অগস্ট থেকে রাজ্যে এই নতুন সরকারি প্রকল্প চালু হয়েছে। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের ঘোষণা করে জানিয়েছিলেন, রাজ্যের প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হচ্ছে(Local Solutions)। কিসে সেই টাকা খরচ হবে, তা এলাকার মানুষই ঠিক করছেন। সেই মতো, প্রতি শিবিরে রয়েছেন সরকারি আধিকারিক। মানুষের সমস্যার কথা শুনে সমাধান করার এই অভিনব প্রয়াস সব মহলের প্রশংসা আদায় করছে।






