কলকাতারাজ্যের খবর

দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট, তালিকায় নেই সেলিম-শতরূপ!

এদিকে, মীনাক্ষী মুখোপাধ্যায়ের লড়াই করা নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ কেন্দ্রটি সিপিএম তাদের শরিক দল সিপিআই-কে ছেড়ে দিয়েছে, যেখানে প্রার্থী করা হয়েছে শান্তি গিরিকে।

Truth Of Bengal: বামফ্রন্টের দ্বিতীয় প্রার্থী তালিকাতেও বড় কোনও চমক দেখা গেল না। এই তালিকাতেও সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও যুব নেতা শতরূপ ঘোষের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। এদিকে, মীনাক্ষী মুখোপাধ্যায়ের লড়াই করা নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ কেন্দ্রটি সিপিএম তাদের শরিক দল সিপিআই-কে ছেড়ে দিয়েছে, যেখানে প্রার্থী করা হয়েছে শান্তি গিরিকে। এই কেন্দ্রে তাঁর লড়াই হবে শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের পবিত্র করের বিরুদ্ধে। অন্যদিকে, ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন সিপিএমের পরিচিত মুখ তথা আইনজীবী শ্রীজীব বিশ্বাস।

এদিন বামফ্রন্ট ঘোষিত ৩২টি আসনের তালিকায় ভবানীপুর ও নন্দীগ্রামের পাশাপাশি বালিগঞ্জ কেন্দ্রটিও বিশেষভাবে নজর কেড়েছে। জল্পনা মেনে এই আসনে যাদবপুরের গবেষক-ছাত্রী আফরিন বেগমকে প্রার্থী করা হয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশনে বৈঠকে সিপিএম প্রতিনিধিদলের সঙ্গে মহম্মদ সেলিম ও শমীক লাহিড়ির পাশে আফরিনকে দেখা যাওয়ার পর থেকেই তাঁর প্রার্থী হওয়ার জল্পনা জোরালো হয়, যা অবশেষে সত্যি হল।

বালিগঞ্জে আফরিনের লড়াই হবে তৃণমূল প্রার্থী ও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী ড. শতরূপার বিরুদ্ধে। এছাড়া ঘোষিত তালিকায় ভবানীপুরে শ্রীজীব বিশ্বাস, নন্দীগ্রামে (সিপিআই) শান্তি গিরি, রানিনগরে জামাল হোসেন, জয়নগরে অপূর্ব প্রামাণিক, ডায়মন্ড হারবারে সমরেন্দ্র নাইয়া, টালিগঞ্জে পার্থপ্রতিম বিশ্বাস, কৃষ্ণগঞ্জে অর্চনা সিংহা, পাঁশকুড়া পূর্বে ইব্রাহিম আলি এবং বসিরহাটে আইনুল আরফিনকে প্রার্থী করা হয়েছে।

Related Articles