Bengal tiger: জঙ্গলে ছেড়ে দেওয়া হল রয়েল বেঙ্গল টাইগারকে
Truth of Bengal: গ্রামের কাছে চলে আসা বাঘকে ধরার জন্য দেওয়া হয়েছিল ছাগলের টোপ। আর তাতেই কেল্লাফতে। পাতা হয়েছিল খাঁচা। এরপর গভীর রাতে খাঁচা বন্দি হয় বাঘ। অবশেষে বাঘ ধরা পাড়ায় স্বস্তি মিলেছে কুলতলীর স্থানীয় বাসিন্দাদের। রবিবার বিকেল নাগাদ সেই রয়েল বেঙ্গল টাইগারকে (Bengal tiger) লঞ্চ থেকে নদীতে ছেড়ে দেওয়া হয়।
জঙ্গলে ছেড়ে দেওয়া হল রয়েল বেঙ্গল টাইগারকে, দেখুন সেই ভিডিও pic.twitter.com/qH8IT8TNNl
— TOB DIGITAL (@DigitalTob) June 15, 2025
উল্লেখ্য, রয়েল বেঙ্গল টাইগারটিকে কাঁটামারি সঞ্জয় বালার একটি গেস্ট হাউসের বাগান বাড়ির ঘন ঝোপঝাড়ে আশ্রয় নিতে দেখা গেছিলো। সেই সূত্রে খবর পেয়ে বনদফতরের আধিকারিকরা এক কিলোমিটার জাল দিয়ে ঘিরে রাখে সেই এলাকা। গভীর রাতে পাতা হয় দুতি খাছা। টোপ হিসেবে ব্যবহার করে ছাগল। আর ছাগল খেতে এসে খাঁচা বন্দি হয় রয়েল বেঙ্গল টাইগার। ভোর তিনটে নাগাদ আটক হয় সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার (Bengal tiger)।
[আরও পড়ুনঃ Plane Tribute: অভিশপ্ত বিমান দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা, সমুদ্রসৈকতে তাক লাগালেন বালি-শিল্পী]
রবিবার বিকালে নাগাধ বাঘটিকে লঞ্চের মাধ্যমে বাঘটিকে নদীতে ছেড়ে দেওয়া হয়। বাঘটিকে ধরতে পারায় নিশ্চিন্ত হয়েছে স্থানীয় বাসিন্দারা।





