রাজ্যের খবর

সিউড়িতে ভয়াবহ দুর্ঘটনা: বাড়ির ভেতরে ঢুকে পড়ল যাত্রীবোঝাই বাস

Horrific accident in Siuri: Bus loaded with passengers crashes into house

Truth Of Bengal: গভীর রাতে ভয়াবহ এক দুর্ঘটনায় সিউড়ির লম্বদরপুর এলাকায় একটি বাড়ির ভেতরে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল যাত্রীবোঝাই একটি বেসরকারি টুরিস্ট বাস। জানা গেছে, বাসটি ঝাড়খণ্ডের রাস্তা ধরে কলকাতা যাচ্ছিল, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।

বিকট শব্দে চমকে ওঠেন বাড়ির মালিক। সেই সময় বাড়ির উপর তলায় থাকা কাজের লোক ধুলো মাখা অবস্থায় চিৎকার করতে থাকেন। বাইরে বেরিয়ে দেখে, ভাগলপুর থেকে আসা টুরিস্ট বাসটি সরাসরি তাদের বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। ঘটনার খবর পাওয়ার পর পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। বাড়ির ভেতর থেকে বাসটিকে উদ্ধার করা হয়।

দুর্ঘটনায় বাড়ির এক কর্মচারী সামান্য আহত হন, তবে সবচেয়ে মর্মান্তিক ঘটনা হল, বাসচালকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের অনুমান, বাসটি নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বাসে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন সামান্য আহত হয়েছেন। তাঁদের সবাইকে চিকিৎসার জন্য সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles