রাজ্যের খবর

দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ট্রাক চালক

Hooghly Bridge Second Fatal Accident, Truck Driver Dead

Truth Of Bengal, Barsa Sahoo : ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে দ্বিতীয় হুগলি সেতুতে। দুর্ঘটনায় মৃত্যু হল এক ট্রাক চালকের। ঘটনায় গুরুতর জখম হন দু’জন। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে দ্বিতীয় হুগলি সেতুতে একটি পণ্যবোঝাই ট্রাক যাচ্ছিল। ট্রাকটি হাওড়ার দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে অন্য লেনে ঢুকে পর পর তিনটি ট্রাককে ধাক্কা মারে। ধাক্কায় ঘাতক ট্রাকের চালকের মৃত্যু হয়। এছাড়াও গুরুতর আহত হয়েছেন দু’জন।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কলকাতা পুলিশের কর্মীরা। এরপর তারা দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার জেরে বেশ কিছু ক্ষণ হাওড়ামুখী যান চলাচল বন্ধ থাকে। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানান, একটি ট্রাকের সঙ্গে রেষারেষির সময়ই ঘাতক ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।