Haringhata Fish: বাজারে এল হরিণঘাটা ফিস ও গোল্ড ডিম
Discover Haringhata Fish Premium Eggs in Kolkata. Fresh fish like Rui, Katla, Bata, and golden eggs now available.
Truth Of Bengal: রাহুল চট্টোপাধ্যায়: পশ্চিমবঙ্গ সরকারের প্রানিসম্পদ বিকাশ দফতরের অধীন পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগম লিমিটেড তাদের হরিণঘাটা ব্র্যান্ডের মাধ্যমে কিছুদিনের মধ্যেই বাজারে আনতে চলেছে টাটকা মাছ ও উন্নত মানের গাঢ় হলুদ বা কমলা রঙের কুসুম সহ মুরগির ডিম। ওয়েস্ট বেঙ্গল লাইভ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা. উৎপল কর্মকার জানান, হরিণঘাটা ফিস নামে ওই টাটকা উচ্চ গুণমান সম্পন্ন রুই, কাতলা,বাটা মাছ আপাতত ২৫০ ও ৫০০ গ্রামের প্যাকেটে পাওয়া যাবে(Haringhata Fish)। রুই মাছের ২৫০ ও ৫০০ গ্রামের সর্বাধিক খুচরো মূল্য ১০০ ও ১৯৫ টাকা,কাতলা মাছ এর ২৫০ ও ৫০০ গ্রামের দাম ১২৫ ও ২৪৫ টাকা, বাটা মাছের ২৫০ ও ৫০০ গ্রামের প্যাকেটের দাম ৭৬ ও ১৪৫ টাকা।মাছগুলি আপাতত কলকাতার ৩০ কিমি ব্যাসার্ধের মধ্যে পাওয়া যাবে।সেপ্টেম্বর মাস থেকে মাছগুলি ভ্যাকুয়াম প্যাকে মিলবে,৪ ডিগ্রি তাপমাত্রায় গুণমান ১ সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে।

[আরও পড়ুনঃ Logistics East: সি আই আই আয়োজিত লজিস ইস্ট এ পরিবহণ মন্ত্রী]
পূর্ব বর্ধমানের ভাতার এর শতাধিক মৎস্যজীবীদের একটি ফুড প্রডিউসারস্ কোম্পানি,এফপিসি এই মাছ উৎপাদন ,ড্রেস ও প্যাকেটজাত করে সরবরাহ করবেন। হরিণঘাটার সুপরিকল্পিত চেইন ব্যবস্থার মাধ্যমে সরবরাহ করা মাছ থাকবে টাটকা উন্নত স্বাদযুক্ত ও স্বাস্থ্যসম্মত। কঠোর মান নিয়ন্ত্রণ দ্বারা পরীক্ষা করা হবে মাছগুলিকে(Haringhata Fish)।নিশ্চিন্ত করা হবে মাছগুলি ভারী ধাতু,ক্ষতিকর রাসায়নিক মুক্ত ও অ্যান্টিবায়োটিক বিহীন কিনা। হরিণঘাটা ডিলারদের মাধ্যমে মুড়ো বাদে রুই,কাতলা এবং বাটা মাছের বাছাই করা সবচেয়ে ভালো অংশ টি সংগ্রহ করা যাবে।পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগম লিমিটেড বাজারে আনছে ‘হরিণঘাটা গোল্ড’ নামে প্রিমিয়াম ডিম যা বাজার চলতি ডিমের তুলনায় অধিক পুষ্টিকর, ভিটামিন ও প্রোটিন যুক্ত। ৬ টির প্রিমিয়াম প্যাকেটে ওই ডিম পাওয়া যাবে। এই ডিমগুলি উৎপাদিত হচ্ছে তাদের বাঁকুড়ার শালতোড়ার খামারে।

FB POST: https://www.facebook.com/truthofbengal
সল্টলেকের প্রাণীসম্পদ বিকাশ ভবনে তাদের সদর কার্যালয়ে ওই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল লাইভ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর চেয়ারপারসন বিধায়ক অসীমা পাত্র,ম্যানেজিং ডিরেক্টর ডা. উৎপল কর্মকার, ওয়েস্ট বেঙ্গল লাইভ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর তথা বাংলার ডেয়ারি লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থার মুখ্য নির্বাহী আধিকারিক ডা. গৌরীশঙ্কর কোনার(Haringhata Fish)।

এছাড়াও ছিলেন ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের বোর্ড সদস্যরা। এই বিষয়ে প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশনায় রাজ্যবাসীকে ন্যায্যমূল্যে উচ্চ গুণগত মান সম্পন্ন খাদ্য দ্রব্য তুলে দেওয়াই রাজ্য সরকারের উদ্দেশ্য।


