Firecracker Markets: কালীপুজো ঘিরে রাজ্যে ১৬৮টি বাজি বাজার বসবে
West Bengal government announces the establishment of 168 firecracker markets for Kali Puja 2025, including 38 small and 130 large markets.
Truth Of Bengal: এ বছর কালীপুজো উপলক্ষে রাজ্যজুড়ে মোট ১৬৮টি বাজি বাজার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৮টি ছোট বাজি বাজার এবং ১৩০টি বড় বাজি বাজার হবে। শুক্রবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থ বাজি ব্যবসায়ীদের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত জানান। নবান্ন সূত্রের খবর, এই বাজার বসানোর জন্য প্রয়োজনীয় লাইসেন্স আগামী ১০ দিনের মধ্যেই দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
[আরও পড়ুনঃ Horoscope Today: মেষ থেকে মীন— প্রেম, কর্মজীবন, অর্থ ও স্বাস্থ্য কেমন যাবে? জেনে নিন আপনার আজকের রাশিফল]
]পাশাপাশি, কালীপুজোর আগে বাজি বাজার নিয়ে যাতে কোনও সমস্যার সৃষ্টি না হয়, সেই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যে পাঁচটি বাজি ক্লাস্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে দুটি হবে মেদিনীপুরে, একটি করে হবে শিলিগুড়ি, উত্তর ২৪ পরগনা এবং হাওড়ায়।
FB POST: https://www.facebook.com/truthofbengal
এই পাঁচটি প্রকল্পে মোট ৪০ কোটি টাকা খরচ করবে রাজ্য। পাশাপাশি, রাজ্যস্তরে একটি বড় বাজি হাব তৈরিরও পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য জমি চিহ্নিতকরণের কাজ দ্রুতগতিতে চলছে।






