রাজ্যের খবর

নির্বাচনের পরেও ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে রাজ্যে

Even after the election, 400 companies of central forces remain in the state

The Truth of Bengal: নির্বাচন পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। কমিশন আগে জানিয়েছিল ৬ই জুন পর্যন্ত থাকবে কেন্দ্রীয় বাহিনী। এই নির্দেশকে কমিশন সংশোধন করে দিনের পরিবর্তন করেছে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে আগামী ১৯ শে জুন পর্যন্ত এই রাজ্যে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে রাখা হবে ভোট পরবর্তী পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।

প্রসঙ্গত , ২০২১ সালের বিধানসভা ভোটের স্মৃতি এখনও স্পষ্ট। সেই সময় ভোটের বাংলায় একের পর এক হিংসার অভিযোগ উঠেছিল। ভোট মিটে গেলেও হিংসা থামেনি বলে অভিযোগ তুলেছিল বিরোধীরা। এমনকী এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলা নিয়েও কম চর্চা হয়নি বাংলার রাজনীতির অলিন্দে।উল্লেখ্য,ভোটের আগে রাজ্যের বেশ কিছু এলাকায় অশান্তির আশঙ্কা ছিল।সেইসব জায়গায় বিশেষ নিরাপত্তা বেষ্টনি বজায় রাখা হয়েছে।যাতে কোনও আইনশৃঙ্খলার সমস্যা না হয় সেজন্য রাজ্য পুলিশের সঙ্গেই আধা সেনাও ভোটের টহলদারিতে রয়েছেন।এই অবস্থায় ভোটের পর কোথাও যাতে অশান্তি না ছড়ায় সেজন্য এই আরও ২দিন কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে মোতায়েন করা হচ্ছে বলে জানা গেছে।

তাছাড়া এই নির্বাচন তারিখ ঘোষণা করার পর থেকে বঙ্গে কেন্দ্রীয় বাহিনি আসতে শুরু করেছিল । সেসব দিক নজরে রেখেই এবার ভোট মিটলেও থাকছে কেন্দ্রীয় বাহিনী।  থাকছে ৪০০ কোম্পানি বাহিনীর মধ্যে সিআরপিএফ থাকবে ১১৫ কোম্পানি, বিএসএফ থাকবে ১১৮ কোম্পানি, সিআইএসএফ থাকবে ৭১ কোম্পানি, আইটিবিপি ৩৬ কোম্পানি, এসএসবি ৬০ কোম্পানি।

Related Articles