রাজ্যের খবর

গায়ে পেরেক পুঁতে হত্যা! গাছের প্রাণ বাঁচাতে উদ্যত পরিবেশ প্রেমীরা

Environmentalists who want to save the lives of trees

Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : গাছ বাঁচাতে বিশেষ উদ্যোগ নদীয়ার শান্তিপুর পরিবেশ ভাবনা মঞ্চের। সোমবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও গাছ বাঁচাতে শান্তিপুর গোবিন্দপুর গলায় দড়ি বট তলা থেকে গোবিন্দপুর বাজার পর্যন্ত “পেরেক সরাও, গাছ সারাও ” কর্মসূচি পলিনা করে শান্তিপুর পরিবেশ ভাবনা মঞ্চ। সংগঠনের সদস্যরা গোবিন্দপুর এলাকার একাধিক শতাব্দী প্রাচীন গাছ থেকে পেরেক লাগানো হোর্ডিং খুলে দেওয়া হয়। এছাড়াও সাধারণ মানুষকে এইভাবে গাছের গায়ে পেরেক লাগাতেও নিষেধ করা হয়।

সদস্যরা জানান, এই ভাবে গাছের মধ্যে পেরেক লাগালে গাছ মরে যাওয়ার সম্ভবনা থাকে। বর্তমানে যেভাবে পৃথিবীর উষ্ণয়ন বাড়ছে সেখানে গাছ বাঁচানো আমারদের কর্ত্যব্য। গাছের পরিচর্চা এবং একাধিক গাছ লাগানো আমাদের অন্যতম কর্ত্যব্য। তবে এই ভাবে যারা গাছের ক্ষতি করার চেষ্টা করছে সেটা মেনে নেওয়া যায়না তাদের শাস্তি হওয়া উচিত। এই কর্মসূচি গ্রহণ করার সময় যে সমস্ত বিজ্ঞাপন এই গাছ গুলিতে পেরেক দিয়ে লাগানো হয়েছে সেই সমস্ত সংস্থাকে ফোন করে জানান হয়েছে। তাঁদের বোঝানো হয়েছে এইভাবে যেন তারা গাছের ক্ষতি করে বিজ্ঞাপন না দেন।

তবে পরিবেশ ভাবনা মঞ্চের সদস্যরা আরও জানান, এর পরও যদি কেও এই ভাবে পরিবেশের ক্ষতি করে গাছের উপর অত্যাচার চালায় তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সংগঠনের তরফে, এছাড়াও বিষয়টি নিয়ে জেলার প্রশাসনিক স্তরেও সোচ্চার হব।

Related Articles