কলকাতায় রেফার কমাতে জেলা হাসপাতালগুলোর পরিকাঠামোর উন্নয়নে জোর
Emphasis on infrastructure development of district hospitals to reduce referral disease in Kolkata

The Truth Of Bengal: কলকাতায় রেফাররোগ কমাতে জেলা হাসপাতালগুলোর পরিকাঠামোর আমূল বদল ঘটানো হচ্ছে।অত্যাধুনিক অপারেশন থিয়েটার থেকে পরিষেবার যাবতীয় পরিবর্তন করা হচ্ছে।সেই তালিকায় যুক্ত হল সাতগাছিয়ার লক্ষ্মীবালা হাসপাতাল।যারজন্য ব্যয় ধরা হয়েছে ৬কোটি ৩৮হাজার কোটি টাকা।রোগীকল্যাণের সুষ্ঠু ব্যবস্থাপনা দেখে খুশি রোগীর পরিজনরা।
শিক্ষার মতোই স্বাস্থ্যেও দেশের সেরা হওয়ার লক্ষ্য নিয়েছে বাংলা।এরমধ্যে পরিকাঠামোও পরিষেবায় আশাতীত উন্নতি হয়েছে এই রাজ্যে।জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের বি সি রায় শিশু হাসপাতাল, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল ‘কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রাম’-এর জন্য শ্রেষ্ঠত্বের তালিকায় জায়গা করে নিয়েছে।আরও স্বাস্থ্যের বিকাশের জন্য বহুবিধ পরিকল্পনা রূপায়ণের পথে রাজ্য সরকার।বাড়ানো হচ্ছে বেড,আইসোলেশনের পাশাপাশি সাধারণ বেডেরও সংখ্যা বেড়েছে।
মুচিশার লক্ষ্নীবালা হাসপাতালের সংস্কারের জন্য প্রশাসনিক স্তরে উদ্যোগ বেশ লক্ষ্যণীয়।এর জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন সেখানকার মানুষ।
অপারেশন থিয়েটার না থাকার জন্য এতদিন অন্তঃসত্ত্বা মহিলাদের কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করাতে হতো। শেষমেষ প্রশাসন ৫০টি বেডে অন্তঃসত্বাদের চিকিত্সার সুযোগ তৈরি করেছে।যার ফলে রোগীও রোগীর পরিজনরা দারুণভাবে উপকৃত হবে বলে জেলার মানুষ মনে করছেন।
Free Access






