রাজ্যের খবর

Election Meeting: পশ্চিমবঙ্গকে নিয়ে আলাদা বৈঠক কমিশনের

দেশের সমস্ত রাজ্যের সিইওদের সঙ্গেই এই বৈঠক হয়েছে। পশ্চিমবঙ্গে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে।

জয় চক্রবর্তী: গত ১০সেপ্টেম্বরের পর ফের বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন। দুদিন ব্যাপী বৈঠক শেষ হয় বৃহস্পতিবার। মূলত এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। দেশের সমস্ত রাজ্যের সিইওদের সঙ্গেই এই বৈঠক হয়েছে। পশ্চিমবঙ্গে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে।

এই বৈঠকে পশ্চিমবঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে আলাদা বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন। প্রস্তুতি এবং সমস্যার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। তবে পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, বিরল তামিলনাডু পুদুচেরির সিইও দের নিও আলাদা বৈঠক করেছে নির্বাচন কমিশন।

Related Articles