কলকাতারাজ্যের খবর

তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ-এ রাজি! দু’বার চিঠির পর কমিশনের উত্তর পেলেন মুখ্যমন্ত্রী

কমিশন সূত্রে জানা গিয়েছে, তৃণমূল নেতৃত্ব গত সপ্তাহেই কমিশনের কাছে বৈঠকের আবেদন জানায়।

Truth Of Bengal: রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকানায় চিঠি পাঠাল নির্বাচন কমিশন। দলের তরফে কমিশনের সঙ্গে বৈঠকের জন্য সময় চাওয়া হয়েছিল, সেই আবেদনেই সাড়া দিয়ে কমিশন জানিয়েছে, কবে দেখা করতে চায় তৃণমূল, তা আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, তৃণমূল নেতৃত্ব গত সপ্তাহেই কমিশনের কাছে বৈঠকের আবেদন জানায়।

বিশেষত চলমান নির্বাচনী প্রস্তুতি এবং বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দলের পক্ষ থেকে আলোচনা করতে চাওয়া হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই কমিশন এ বার মুখ্যমন্ত্রীর সরকারি ঠিকানায় চিঠি পাঠিয়ে জানিয়েছে, সম্ভাব্য তারিখ ও সময় নির্দিষ্ট করে জানাতে।

এসআইআর ঘিরে উত্তেজনা ও নানা অভিযোগের মধ্যেই কমিশন,তৃণমূল আলোচনা আরও গুরুত্ব পেতে পারে। মুখ্যমন্ত্রী আগেও একাধিকবার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে সম্ভাব্য বৈঠকে প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোট সংক্রান্ত নানা ইস্যু নিয়ে কথা হতে পারে বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার পর তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচন কমিশন কে বৈঠকের দিনক্ষণ জানাবে বলেই দলীয় সূত্রে খবর।

Related Articles