ভরা মরশুমে পর্যটকশূন্য ডুয়ার্স, পর্যটন মানচিত্রে ধরা পড়ল অচেনা ছবি
Due to the lack of tourists in the peak season, traders face a recession

The Truth of Bengal: রাজ্য জুড়ে চলছে তীব্র দাবদাহ। অন্যদিকে লোকসভা নির্বাচনও শুরু হয়েছে। ইতিমধ্যে দুটি দফার ভোট সম্পন্ন হয়েছে। বাকি আছে আরও পাঁচ দফার ভোট। একদিকে লোকসভা নির্বাচন এবং অন্যদিকে তীব্র দাবদাহের কারণে পর্যটকশূন্য ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলি। ভরা মরশুমে পর্যটকের অভাবে মন্দার মুখে ব্যবসায়ীরা।
প্রতিবার গরমের এই সময় একটি স্বস্তির আশায় বহু মানুষ ছুটে যান পাহাড়ে। অনেকে যান ডুয়ার্সের বিভিন্ন জায়গায়। সেখানে কয়েকদিন কাটিয়ে আবার ফিরে আসেন। বাংলার পর্যটন মানচিত্রে এটাই চেনা ছবি। তবে এবার সেই ছবির কিছুটা বদল হয়েছে। রাজ্য জুড়ে চলছে তীব্র দাবদাহ। অন্যদিকে লোকসভা নির্বাচনও শুরু হয়েছে। ইতিমধ্যে দুটি দফার ভোট সম্পন্ন হয়েছে। বাকি আছে আরও পাঁচ দফার ভোট। একদিকে লোকসভা নির্বাচন এবং অন্যদিকে তীব্র দাবদাহের কারণে পর্যটকশূন্য ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলি। যার ফলে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত টোটো চালক থেকে ব্যবসায়ী সকলেই চিন্তায়। ডুয়ার্সের অন্যতম পর্যটন কেন্দ্র হল মূর্তি। সেই মূর্তিতে গত কয়েকদিন ধরে কোন পর্যটকের দেখা নেই। বিভিন্ন হোটেল, রিসোর্টগুলি পর্যটকশূন্য। আর পর্যটকদের ভিড় না হওয়ায় মূর্তিতে থাকা বেশ কিছু দোকান বন্ধ অবস্থায় রয়েছে। যারা দোকান খুলেছেন তারা জানালেন, বেশ কিছুদিন ধরে এলাকায় পর্যটক নেই, তাই বিক্রিবাটাও নেই। যদিও রবিবার ও ছুটির দিনগুলিতে বিকেলের পর স্থানীয়রা আসছেন। তবে তাতে সে ভাবে লাভের লাভ কিছু হচ্ছে না। তীব্র গরম এবং ভোটের কারণেই ডুয়ার্স পর্যটকশূন্য বলে মনে করছেন তারা।
এখানকার অনেকেই পর্যটন ব্যবসার ওপর নির্ভরশীল। আর এই সময়টায় পর্যটকদের দেখা না মেলায় তাদের সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। কবে এই অবস্থা স্বাভাবিক হবে এবং পর্যটকদের ভিড় নামবে ডুয়ার্সে এখন সেই দিকে তাকিয়ে রয়েছেন তারা। ডুয়ার্সের অন্যতম পর্যটন কেন্দ্র মূর্তির পাশাপাশি সামসিং, লাল ঝামেলা বস্তি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রেগুলিলে পর্যটক নেই বলে জানা গিয়েছে।






